2 Answers
আসলে প্লেনের রং সাদা হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। প্রথমত, সাদা রঙে আলো প্রতিফলিত হয়। সাদা যেহেতু তাপ বিকিরণ করে, তাই প্লেন গরম হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। কোনো কারণে যদি প্লেনের কোথাও ফুটো হয়ে তেল চুঁইয়ে পড়ে, সেক্ষেত্রে রং সাদা হলে চুঁইয়ে পড়া তেল খুব সহজেই দেখা যায়। এছাড়া অন্য যেকোনো ত্রুটিও খুব সহজেই ধরা পড়ে সাদা রঙে। বিভিন্ন সময়ে প্লেন হারিয়ে গেলে বা দুর্ঘটনা ঘটলে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ খুঁজতে হয় উদ্ধারকারীদের। সাদা রং যেকোনো জায়গায়ই খুঁজে পাওয়া সহজ। সাদা রঙের সঙ্গে নিরাপত্তার একটা সম্পর্ক আছে। প্লেনের রং সাদা হলে যাত্রীরাও নিরাপদ বোধ করে। এসব কারণেই অধিকাংশ প্লেনের রং সাদা হয়। তবে সাদা ছাড়াও অন্য রঙের প্লেনও কিন্তু আছে। সেগুলোর সংখ্যা খুব কম। তথ্যসূত্র: ইন্টারনেট
বিমান, রকেট বা হেলিকপ্টার সহ প্রায় সকল আকাশ যান যখন আকাশে থাকে তখন সূর্যের আলো এদের উপর পড়ে। তার ফলে এগুকো গরম হয়ে যাওয়ার কথা। আমরা সূর্যের আলোর নিছে ৫ মিনিট থাকতে পারবোনা এবং লোহা বা এ জাতীয় কিছু সূর্যের নিছে কিছুক্ষন রেখে দিলে তা এত গরম হয়ে যায় যে হাত দিয়ে ধরা যায় না। তাহলে তো বিমান বা আকাশ যান গুলো এত গরম হতো যে এত ভিতরে থাকা যেত না। কারন বিমানের বডি এলুমিনিয়াম ধারা তৈরি। লোহা থেকে এলুমিনিয়াম আরো তাড়াতাড়ি গরম হয়। তাহলে বিমানে করে দিনের বেলায় কিভাবে ভ্রমন করে? আমরা সবাই জানি যে অন্যান্য রং এর তুলনায় সাদা রং তাপ কম শোষন করে এবং আলো বেশি প্রতিফলন করতে পারে। ফলে যখন সাদা রং এর বিমানের উপর সূর্যের আলো পড়ে তখন তার অধিকাংশই প্রতিফলিত হয়ে যায়। তাই বিমান, রকেট, হেলিকপ্টার সহ প্রায় সকল আকাশ যানের রং সাদারনত সাদা হয়। আর বিমানের বডির ভিতরের দিকে তাপ অপরিবাহি পদার্থ থাকে তাই যেটুকু তাপ শোষন করে তা বিমানের ভিতরে প্রবেশ করতে পারে না। তাই বিমানের যাত্রিরা আরামেই ভ্রমন করে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy