4 Answers
কানে যে কোনো কিছু ঢুকে গেলে চিকিৎসা হল, যত তাড়াতাড়ি সম্ভব সেটা বের করে আনা। এ জন্য নাক, কান, গলা বিভাগ আছে এমন হাসপাতাল অথবা ইএনটি বিশেষজ্ঞের কাছে যেতে হবে। কানে জীবন্ত পোকা ঢুকে গেলে অলিভ অয়েল বা যে কোন তেল অথবা অল্প পরিমান পানি দিতে হবে যাতে এটি মারা যায়, তারপর বের করতে হবে। অনভিজ্ঞ হাতে খোঁচাখুঁচি করবেন না বা অদক্ষ কাউকে দিয়ে বের করার চেষ্টা করবেন না।
কানের ভিতর পিপড়া গেলে করনীয় কি কি হতে পারে তা নিচে দেয়া হল: কী কী জিনিস কানে ঢুকতে পারে *কটন বাড বা তুলার অংশ *ম্যাচের কাঠি, পুঁতির দানা, বল-বিয়ারিং *পেনসিলের শিস *পাখির বা মুরগির পালক *শস্যদানা, চাল, ডাল, ধান, ফলের বীজ, মুড়ি, চিড়া *রাবার, কাগজ, ফোম, ছোট ছোট খেলনার অংশ *অনেক সময় জীবন্ত পোকামাকড় যেমন- মশা, মাছি, ছোট তেলাপোকা, পিঁপড়া ইত্যাদি কানের ভেতরে প্রবেশ করতে পারে। উপসর্গ *কানে প্রচণ্ড অস্বস্তি হওয়া *কানে ব্যথা হওয়া *কানে কম শুনতে পাওয়া *জীবন্ত পোকামাকড় কানে ঢুকে গেলে বিরক্তি ও ভয়েরও উদ্রেক হতে পারে। চিকিৎসা কানে যে কোনো কিছু ঢুকে গেলে চিকিৎসা হল, যত তাড়াতাড়ি সম্ভব সেটা বের করে আনা। এ জন্য নাক, কান, গলা বিভাগ আছে এমন হাসপাতাল অথবা ইএনটি বিশেষজ্ঞের কাছে যেতে হবে। কানে জীবন্ত পোকা ঢুকে গেলে অলিভ অয়েল দিতে হবে যাতে এটি মারা যায়, তারপর বের করতে হবে। অনভিজ্ঞ হাতে খোঁচাখুঁচি করবেন না বা অদক্ষ কাউকে দিয়ে বের করার চেষ্টা করবেন না। শিশুরা ভয়ে কান্না বা নড়াচড়া করলে এবং অসহযোগিতা করলে জোরপূর্বক বের করার চেষ্টা না করা উচিৎ। অজ্ঞান করে হাসপাতালে বের করাই উত্তম কাজ। অদক্ষ হাতে চেষ্টা করার জটিলতা *বহিকর্ণে আঘাত লাগা এবং তা থেকে রক্তক্ষরণ হওয়া *কানের পর্দা ফেটে যাওয়া *মধ্যকর্ণের ভেতরে থাকা ছোট অস্থিগুলোতে আঘাত লাগা *শ্রবণশক্তি কমেও যেতে পারে মানসম্পন্ন কোম্পানির তৈরি খেলনার প্যাকেটের গায়ে বয়সসীমা লেখা থাকে। এতে আরও লেখা থাকে, এ খেলনায় ছোট ছোট পার্টস আছে এবং তা ৩ বছরের নিচের বাচ্চাদের ব্যবহারের জন্য নয়। কানে ঢুকতে পারে এমন ছোট ছোট খেলনা দিয়ে ছোটদের খেলতে দেবেন না। কান খোঁচানো বা চুলকানোর ব্যাপারে বয়স্কদেরও সচেতন হতে হবে। ক্ষতিকর কোনো কিছু দিয়ে কান না খোঁচানো উচিত। তথ্যসূত্র:http://www.healthprior21.com/health-tips/20140309022343-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%95%E0%A6%BF%E0%A6%9B%E0%A7%81-%E0%A6%A2%E0%A7%81%E0%A6%95%E0%A7%87-
কানের ভিতরে পিঁপড়া ঢুকলে এক হাত দিয়ে নাক এবং অপর হাত দিয়ে সেই কানটি ধরুন যাতে পিপড়া ঢুকেনি| এবং যে কানে পিপড়া ঢুকেছে সেটি খোলা রাখুন| এবার এমতাবস্থায় কিছুক্ষন নিঃশ্বাষ নেয়ার চেষ্টা করুন| ৪ থেকে ৫ বার নিঃশ্বাষ নিলে পিপড়া বেড়িয়ে আসবে| আর যদি না বেড়োও তাহলে ডাক্তারের পরামর্শ নিন|
কানের ভিতর পিপঁড়া বা অন্য কোন পোকা ঢুকলে প্রথমত আঙুল দিয়ে খুচাবেন না! এতে পোকা টি আরও ভিতরে ঢুকে যেতে পারে! আর যদি পিপঁড়া জ্যান্ত ধাকে তাহলে যে কানে ডুকছে তার অপর কান চেপে ধরুন আশা করি বের হয়ে যাবে!
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy