এইস বি এস এজি হলে মানুষ সাধারণত কতদিন বাচে?

এইস বি এস এজি হলে মানুষ সাধারণত কতদিন বাচে?
3613 views

1 Answers

Dr. MD. Mamunur Rashid
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমডি ( গ্যাস্টোএন্টারোলজি) রেসিডেন্ট বিএমইউ, ঢাকা, মেডিকেল অফিসার (সাবেক), ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী, প্রভাষক, নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ(সাবেক), জিপি (মেডিসিন) অভিজ্ঞ (মেডিসিন, লিভার এবং গ্যাস্ট্রোএন্টারোলজি)

এটা লিভারের একটা ভাইরাসজনিত রোগ।এটা হেপাটাইটিস বি নামক ভাইরাস দিয়ে হয়। আক্রান্ত ব্যক্তি চিকিৎসা না করলে সেখান থেকে লিভারের ক্যান্সার হবে এবং লিভারের সকল কোষ ও মরে যেতে পারে ফলে মানুষ মারা যায়। কিন্তু যদি সঠিক চিকিৎসা করানো হয়, এবং ভাইরাল লোড কমে রাখা যায় তাহলে সে স্বাভাবিক মানুষের মতই বাঁচবে কিন্তু প্রায় সারা জীবন ঔষধ খেতে হবে।কবিরাজি চিকিৎসা করানো এক্ষেত্রে খুব ই ক্ষতিকর।

3613 views Answered

Related Questions

Next steps