পোস্টপেইড সিম কি এবং এর সুবিধা ও অসুবিধা সর্ম্পকে জানতে চাই,আমাদের দেশে কোন অপারেটরের পোস্টপেইড সিম ভাল?

পোস্টপেইড সিম কি এবং এর সুবিধা ও অসুবিধা সর্ম্পকে জানতে চাই,আমাদের দেশে কোন অপারেটরের পোস্টপেইড সিম ভাল?
12591 views

1 Answers

পোষ্টপেইড সিম: যে সংযোগের ক্ষেত্রে ব্যাবহারের পরে টাকা পরিশোধ করতে হয়, সেগুলিকে পোষ্টপেইড সংযোগ বা পোষ্টপেইড সিম বলে।

সাধারণত আমরা যে সংযোগ ব্যাবহার করি, তা প্রিপেইড সংযোগ। অর্থাৎ আমরা স্ক্রাচ কার্ড কিনে বা লোড দিয়ে আগে টাকা ভরি, তারপর কথা বলি। কিন্তু পোষ্টপেইড সংযোগের ক্ষেত্রে ব্যাবহারের পরে টাকা পরিশোধ করতে হয়। তাই একে পোষ্ট-পেইড বলে।

সুবিধা: কথা বলার মাথে টাকা ফুরিয়ে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ভয় থাকে না। তাছাড়া প্রায় ক্ষেত্রে প্রিপেইড সংযোগ থেকে পোষ্টপেইড সংযোগের কলরেট কম থাকে এবং বেশি সুবিধা প্রদান করে থাকে। অনেক সময় বিল বেশি আসলে ডিসকাউন্টও দিয়ে থাকে। নিজের সুবিধামত সময়ে বিল পরিশোধ করলেই হয়।

অসুবিধা: সঠিকভাবে এবং হিসাব করে ব্যাবহার না করলে বিল অনেক বেশি চলে আসতে পারে। 

প্রিপেইড এবং পোষ্টপেইড সংযোগের সুবিধাগুলি সদা পরিবর্তনশীল। তাই নির্দিষ্ট করে বলা সম্ভব নয় যে কোন অপারেটরের পোষ্টপেইড সংযোগ সবচেয়ে ভাল। আপনি আপনার চাহিদা এবং সুবিধা বিবেচনা করে যেকোন একটি নিবেন।

12591 views Answered

Related Questions

Next steps