2 Answers
সাধারনত হরমোনাল ত্রুটি বা জীনগত কারনে এ সমস্যা হয় আপনাকে এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে নিয়মিত ব্যায়াম করতে হবে তাহলে দেখবেন ধীরে কমে যাবে এছাড়া টাইট গেঞ্জি পরতে পারেন তাহলে ছোট হওয়াতে সাহায্য করবে ।
পুরুষের স্তন স্বাভাবিক থেকে বড় হয়ে যাওয়াকে গাইনেকোমাস্টিয়া বলে। নবজাতক, বয়ঃসন্ধিকালে ও বৃদ্ধ বয়সে শারীরবৃত্তীয় কারণে এমনটি হতে পারে। সাধারণ গাইনেকোমাস্টিয়ার কারণগুলো নিয়ে এখনও সংশয় রয়েছে যদিও সাধারণভাবে সেক্স হরমোনের বৈষম্যকে এর জন্য দায়ী করা হয়। স্তন টিস্যুর বৃদ্ধির কারণেও স্তন বড় হতে পারে। অনেক সময় স্তনে অতিরিক্ত চর্বি জমলে স্তন বড় দেখায়, তবে এটা গাইনেকোমাস্টিয়া নয়।
গাইনাকোমাস্টিয়ার দুই ধরনের চিকিৎসা রয়েছেঃ সার্জারি করে বাড়তি স্তন-টিস্যু সরিয়ে ফেলা ঔষধের মাধ্যমে হরমোনের নষ্ট ভারসাম্য ঠিক করা। ওই জায়গাটি ব্যাথা করলে বা দৃশ্যমান হয়ে ফুলে থাকলে অবশ্যই ডাক্তার দেখান। কোনো কোনো সময় ফোলা জায়গাটি কেটে সরিয়ে ফেলতে হতে পারে। গাইনাকোমাস্টিয়ার সাথে স্তন ক্যানসারের কোন সম্পর্ক নেই, তবে বুক ফুলে যাওয়ায় আপনি চিন্তিত হলে, যত দ্রুত সম্ভব একজন ডাক্তার দেখান।