মাসিক অনিয়মিত হলে, ডিম্বপাতের সময় কি করে গননা করব?

মাসিক অনিয়মিত নিদ্দিষ্ট কোন ডেট নাই, কোন। মাসে মাসিক হচ্ছে আবার কোন মাসে মাসিক হচ্ছে না। কোন কোন সময় ২ মাস পরে মাসিক হচ্ছে, দেখা গেল ২ তারিখে মাসিক হওয়ার কথা কিন্তু ২৯ তারিখে হয়ে গেল আবার একে বারেই হচ্ছে না ২ মাসে হল। তাহলে কি করে ডিম্বপাতের তারিখ হিসাব করব। দয়া করে বলবেন কি????
4519 views

2 Answers

যেদিন থেকে মাসিক শুরু হবে সেই দিন থেকে ডিম্বাপাতের সময় ঠিক করে নিতে হবে।

4519 views Answered
Dr. MD. Mamunur Rashid
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমডি ( গ্যাস্টোএন্টারোলজি) রেসিডেন্ট বিএমইউ, ঢাকা, মেডিকেল অফিসার (সাবেক), ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী, প্রভাষক, নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ(সাবেক), জিপি (মেডিসিন) অভিজ্ঞ (মেডিসিন, লিভার এবং গ্যাস্ট্রোএন্টারোলজি)

অনেকের অনিয়মিত মাসিক হয়। ধরুন কোনো মাসে ৪৫ দিন পর এবং অন্য মাসে ২৬ দিন পর হয়। তবে মাসিক যে দিনই হোক না কেন ডিম্বপাত মাসিক শুরুর দিন থেকে ১৪±২ তম দিনের মধ্যেই হবে। সে ক্ষেত্রে আপনার নিরাপদ দিনগুলোর হিসাব হবে,,, ৪৫ থেকে ১০ বাদ দিন (৪৫-১০=৩৫) এবং ২৬ থেকে ১৮ বাদ দিন (২৬-১৮=৮) অর্থাৎ মাসিক চক্রের অষ্টম দিন থেকে ৩৫তম দিন পর্যন্ত আপনি ঝঁকির মধ্যে থাকবেন। বাকি সময় মোটামুটি নিরাপদ।

4519 views Answered

Related Questions

Next steps