মানুষ কিংবা অন্যান্য প্রাণীজাতি ঘুমিয়ে যাওয়ার পর তাদের আত্মা (রূহ) কোথায় যায়?
1 Answers
মানুষ ঘুমালে তার আত্না কোথায় যায় তা সম্পর্কে বিভিন্ন মতবাদ রয়েছে। তাহলঃ- ইসলাম ধর্ম অনুসারে: রাসুল সা: এর জলিলুল কদর সাহবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, মানুষ ঘুমালে তার আত্মা আকাশে চলে যায় এবং তাকে আল্লাহর আরশের কাছে সিজদা করার নির্দেশ দেয়া হয়। যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার আত্মা আল্লাহর আরশের কাছেই সিজদা দেয় এবং যে ব্যক্তি অপবিত্র ছিল তার আত্মা আরশ থেকে দূরে সিজদা দেয়। (বায়হাকী, ইমামবুখারী এ হাদীসটি তাঁরআত্-তারীখুল কাবীর’ গ্রন্থে বর্ণনা করেছেন)। ‘
খ্রিষ্টান ধর্ম অনুসারে: খ্রিষ্টান ধর্মও প্রায় একই কথা বলে। বাইবেল মতে, মানুষ ঘুমানোর পর তার আত্মা স্বর্গে চলে যায়। কিন্তু আত্মার সাথে তার দেহের সম্পর্ক থাকার কারণে এক সময় ফিরে আসে আত্মা আর ঘুম থেকে জেগে ওঠে সে।
বিজ্ঞান অনুসারেঃ- আমাদের মস্তিষ্কের একটি অংশে ‘স্লিপ সেন্টার’ বা ‘ঘুমকেন্দ্র’ নামের একটি জায়গা রয়েছে। সারাদিনের ক্লান্তি শেষে যখন বিশ্রামের প্রয়োজন হয় তখন সেই ঘুমকেন্দ্রে প্রবেশ করে ক্যালসিয়াম আয়ন আর তখনই ঘুমের উদ্রেগ হয় আমাদের। ঘুমের সময় মস্তিষ্ক থাকে বিশ্রামে। ঘুমের বিভিন্ন পর্যায়ে আমরা মুখোমুখি হই স্বপ্নের। আত্মা সাড়া দেয় সেই সকল স্বপ্নের ভেতর।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy