আয়তন না ক্ষেত্রফল?

আমরা জানি বাংলাদেশের আয়তন 147.... বর্গকিলোমিটার। আয়তনের একক তো ঘন একক আর ক্ষেত্রফলের বর্গএকক। তো বাংলাদেশের আয়তন,,,,,,,, বর্গকিলোমিটার লেখার কারন কি? এটা ভুল না unit system ভুল?
5444 views

2 Answers

ইউনিট সিস্টেমতো ভুল হওয়ার প্রশ্নই উঠেনা। এটা সত্যিই একটা ঐতিহাসিক ভুল। শব্দ ব্যবহার করছি "আয়তন" কিন্তু একক হলো ক্ষেত্রফলের (বর্গ কি.মি.), আবার ইংরেজিতে কিন্তু ঠিকই লিখছি, the area (ক্ষেত্রফল) of BD is 1,47..... আয়তন হিসেব করতে প্রয়োজন দৈর্ঘ্যxপ্রস্থxউচ্চতা কিন্তু বাংলাদেশের পরিমাপ হয়েছে শুধু দৈর্ঘ্যxপ্রস্থ দিয়ে, যেটি কিনা ক্ষেত্রফল মাপার পদ্ধতি!!!

5444 views Answered

একটি দেশের সীমানা নির্ধারিত হয় মাটি থেকে আকাশ পর্যন্ত। কিন্তু এরিয়া হিসাব করার সময় কেবল ভূপৃষ্ঠের এরিয়া হিসাব করা হয়। এই কারনে একটি দেশের আয়তন নির্ণয়ে "বর্গ" একক ব্যাবহার করা হয়, "ঘন" একক নয়। আসলে ভূপৃষ্ঠ থেকে ওই বরাবর আকাশ সীমা পর্যন্ত একটি দেশের সীমানা।

5444 views Answered

Related Questions

Next steps