2 Answers
শিক্ষা ঋণ কর্মজীবনকে সমৃদ্ধ করে তোলার জন্য গতানুগতিক ডিগ্রির পাশাপাশি উন্নত ও উচ্চপর্যায়ে বিভিন্ন ডিগ্রি অর্জন করতে প্রচুর অর্থের প্রয়োজন৷ বেসরকারি কয়েকটি ব্যাংক সহজ শর্তে ছাত্রদের জন্য দীর্ঘমেয়াদি ঋণ দিয়ে থাকে৷ আগ্রহী শিক্ষার্থীদের সুযোগ করে দিতে যে ঋণ দেওয়া হয় তাই স্টুডেন্ট লোন নামে পরিচিত৷ আপনাদের সুবিধার্থে কিছু ঋণদানকারী প্রতিষ্ঠানের ঋণদানের শর্তসমূহ, সুদের হার, ঋণ নেয়ার জন্য যোগাযোগ করার ঠিকানা বিস্তারিত দেয়া হল ৷ ঋণ দিচ্ছে এমন কয়েকটি প্রতিষ্ঠান : দেশের অর্থনৈতিক মন্দা এবং মুদ্রাস্ফীতির কারণে কেন্দ্রীয় ব্যাংক ঋণদানের খাতসমূহকে সন্কুচিত করে দিলেও বিশেষ সেবা প্রদান কর্মসূচির আওতায় দেশের বেশ কয়েকটি বেসরকারি ব্যাংক প্রতিষ্ঠান ছাত্রঋণ দিয়ে থাকে৷ এর প্রধান উদ্দেশ্য, উচ্চবিত্তদের পাশাপাশি মধ্যবিত্তরাও যেন উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পায়৷ কিছু কিছু ব্যাংক একে ক্যারিয়ার লোন বলে আবার কিছু ব্যাংক একে সরাসরি স্টুডেন্ট লোন বা শিক্ষা ঋণ নামে অভিহিত করে৷ সাধারণত অভিভাবক অথবা সরাসরি শিক্ষার্থীদেরও এ ধরনের ঋণ দেওয়া হয়৷ তবে এ ক্ষেত্রে অভিভাবক অথবা শিক্ষার্থীদের ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের কিছু শর্ত মেনে ঋণ নিতে হয়৷ ঋণদানকারী প্রতিষ্ঠানের নাম • এইচএসবিসি ব্যাংক • ব্র্যাক ব্যাংক • প্রাইম ব্যাংক • ইসলামী ব্যাংক লিমিটেড • উত্তরা ব্যাংক • গ্রামীন ব্যাংক বিস্তারিত নিচের লিংকে দেখুন। http://m.somewhereinblog.net/mobile/blog/deshivirus2050/29895446
বাংলাদেশে বিভিন্ন ব্যাংক ভিন্ন শর্তে ঋণ দিয়ে থাকে এইচএসবিসি থেকে ছাত্রঋণ নেয়ার শর্ত : কোনো প্রকার ব্যক্তিগত গ্যারান্টি বা নগদ জামানত দিতে হয় না। ঋণ নিতে হলে অবশ্যই পরিবারের কোন সদস্যকে আয় করতে হবে এবং তার মাসিক আয় ১৮ হাজার থেকে ২২ হাজার হতে হবে ৷ এইচএসবিসি ৫০ হাজার টাকা থেকে ৭ লাখ ৫০ হাজার টাকা অথবা ঋণ গ্রহণকারীর মাসিক আয়ের ৪ গুণ পরিমাণ ঢাকা ঋণ দিয়ে থাকে৷ ঋণের সুদের হার ১৮% তুলনামূলক কম সুদে এই ঋণ পরিশোধ করতে হয় ১২, ২৪, ৩৬, ৪৮ ও ৬০ মাসের মধ্যে৷ স্টুডেন্ট ফাইল খোলার সুবিধা আছে৷ যদি কোনো আউটপুট অথবা সিইপিএস গ্রাহক ছাত্রঋণ নিতে চায়, তবে তাকে ৬ ও ১০ গুণ হিসেবেও ঋণ দেয়া হয়৷ তবে তা সর্বোচ্চ ৭ লাখ ৫০ হাজার টাকার বেশি নয়৷ ঋণ নেয়ার জন্য যোগাযোগ করুন : মার্কেটিং এন্ড পাবলিক রিলেসান্স ম্যানেজার ব্র্যাক ব্যাংকে সরাসরি এডুকেশন লোন স্কিম না থাকলেও পার্সোনাল লোন স্কিমের মাধ্যমে লোন দেয় ৷ ব্র্যাক ব্যাংক শিক্ষাঋণের শর্তসমূহ দেশের বাইরে পড়াশুনার জন্য ঋণ প্রদান করে থাকে ৷ কোন জামানত ছাড়া ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করা যায়৷ সবোর্চ্চ ঋণ দেয়ার পরিমান ৩০ লাখ টাকা। ঋণ পরিশোধ করার জন্য সময় পাওয়া যায় ১-৪ বছর ৷ ঋণ পরিশোধের হার ১৫% ব্যাংক একাউন্ট থাকতে হবে ৷ প্রাইম ব্যাংক শিক্ষাঋণ প্রাইম ব্যাংকের এডুকেশন লোন নামে একটি লোন স্কিম চালু আছে৷ প্রাইম ব্যাংক থেকে ঋণ নেয়ার শর্তসমূহ : শিক্ষা ঋণ ছাত্র বা ছাত্রীর অভিভাবককে দেয়া হবে ৷ অভিভাবকের আয় অনুযায়ী ঋণের পরিমাণ নির্ধারন করা হয় ৷ এ লোন স্কিম থেকে আগ্রহীরা ১-৩ লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারেন৷ পরিশোধের সর্বোচ্চ সময়সীমা ২ বছর৷ এ জন্য প্রাইম ব্যাংকে শতকরা ১৫ শতাংশ হারে সুদ প্রদান করতে হয়৷ শিক্ষার্থীকে তার প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দিতে হবে ৷ এবং খরচের পরিমাণের ভিত্তিতে লোন দেয়া হয়ে থাকে ৷ ইসলামী ব্যাংক লিমিটেড থেকে শিক্ষাঋণের শর্তসমূহ: ইসলামী ব্যাংক লিমিটেড বিভিন্ন শিক্ষা উপকরণ ক্রয়ের ক্ষেত্রে এইচডিএস নামের স্কিমের আওতায় পণ্যসামগ্রীর মূল্যের এক-চতুর্থাংশ ডাউন পেমেন্ট নিয়ে লোন দেয়৷ এ জন্য অবশ্য প্রতি বছর ১২.৫০ শতাংশ এবং সুপারভিশন চার্জ হিসেবে ২ শতাংশ হারে শোধ করতে হয়৷ এখানে মাসিক কিস্তিতে সর্বোচ্চ ২ বছরের মধ্যে পণ্যের মূল্য পরিশোধ করেত হয়৷
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy