আমি কি কোন ভুল করেছি বা এখন করছি?

আমি একজন কে খুব ভালবাসতাম এখন ও বাসি সেও আমায় ভালবাসতো, কিন্তুু হঠাৎ করেই সে আমার অজান্তে তার মামা তো বোন কে বিয়ে করে । পরে সে আবার আমার সাথে যোগাযোগ করে. আর বলে যে বাধ্য হয়ে সে বিয়ে টা করেছে আমি তার কথা গুলো believe করি তারপর সে কিছুদিন আমার সাথে কথা বলে আবার আমার সাথে রিলেশনে আসতে চাই তার বউকে বাদ দিয়ে, কিন্তুু আমি চাইনি আমার জন্য অন্য মেয়ের সংসার নষ্ট হক । তাই তা কে ভুলতে তার কাছে খারাপ হওয়ার জন্য অন্য ছেলে কে বিয়ে করি ছেলেটা অনেক ভাল কিন্তুু তার জেদটা খুব বেশি । আমার সামান্যতম রাগ সে মেনে নেই না উল্টো রাগ করে বসে আমি তো এমন চাইনি এখন মনে হয় আমি ভুল করেছি এখন আমি কাউ কে কিছু বলতেও পারি না । আমার মনে হয় এরকম মানুষের সাথে আমি থাকতে পারবো না এখন মনে হয় আমার ভালবাসার মানুষ টাই ভাল ছিল । আমার রাগ জেদ আমার সব কিছু বুঝতো আমি এখন কি করে সব ভুলে ভাল থাকতে পারি ??????
3230 views

6 Answers

আপনি ভূল করেন নি মনে হয়।আপনার স্বামীর রাগ কমাতে আপনাকে তার চোখে এমনভাভে তুলে ধরেন যেন ওনি রাগ করতে না পারেন।আর আপনার ভালবাসার লোকটা কে বিয়ে কিরলে অন্য একটা মেয়ের জীবন নষ্ট হবে।আপনি এটা বুজতে পেরেছেন।তাই এটা না করে নিজের স্বামীকেই ভালবাসেন।দেখবেন রাগ আর থাকবেনা।

3230 views Answered

যেহেতু আপনি যাকে বিয়ে করেছে সে সব দিক দিয়ে ভাল শুধু একটু রাগ বেশি করে এটা কোন ব্যাপার না, আপনি তার সাথে আরোও বেশি করে মিশুন মনের মিল অবশ্যই হবে, আপনি তার সাথে মন খুলে মিশুন দেখবেন আস্তে আস্তে আপনার দুজনই দুজন কে বুঝতে পারবেন। আর যার সাথে আগে আপনার সম্পর্ক ছিল তাকে পুরোপুরি ভুলে যাওয়ার চেষ্টা করুন, কেন না সে এবং আপনি দুজনই এখন বিবাহিত।

3230 views Answered

আপু আমার মতে তুমি স্বামীর সাথে থাক, আর তাকে বুঝিয়ে বল. ভাল ব্যবহার করতে.. আর তুমি আগের প্রেমের কথা ভুলে যাও, কারন ! তোমাদের কারনে আর দুইটি জিবন নষ্ট হবে..

3230 views Answered

আল্লাহ যা করেন ভালর জন্যই করেন। অই ছেলেটি তো যেভাবেই হোক বিয়ে করে ফেলেছে। চাইলেও এই সম্পর্ক থেকে তো আর ছুটা যায় না, তা সে যতই বলুক। তাই আপনার জন্য এটিই ভাল হয়েছে। আল্লাহ সবাইকে সব দিক দিয়ে স্বয়ংসম্পন্ন করে দেন না। হয়ত আপনার স্বামীর রাগটাই এখানে সমস্যা হিসেবে আছে। আবার আপনিও বলছেন, ছেলেটি খুব ভাল। সুতরাং এক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না। কেননা রাগ মানুষের স্বভাবগত। হয়ত কারো রাগ একটু বেশি। কিন্তু তা বদলানো সম্ভব, ভালবাসা ফিয়ে, একজন আরেকজন কে ঠিকমত বুঝতে পারার মাধ্যমে। তাছাড়া, মানুষের মাঝে আন্ডারস্ট্যান্ডিং আসতে একটু সময় লাগে, তাই আপনার উচিৎ সবর করে, আপনার স্বামীকে ভালবাসা দিয়ে, তার এই স্বভাবে পরিবর্তন আনা। আপনাদের জন্য শুভকামনা রইল।

3230 views Answered

দেখুন আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন রাগের বশবর্তী হয়ে।রাগ করে কোনো সিদ্ধান্ত নেওয়াটা ঠিক নয়।তবে আপনার সিদ্ধান্তটা একেবার নেহায়েত খারাপ ছিলনা।আর আপনি যাকে বিয়ে করেছেন তাকে ছেড়ে চলে আসাটা আপনার জন্যে ভাল হবেনা।চলে আসলে সবাই অপনাকে নিয়ে কটুক্তি,হাসাহাসি করবে।এমনকি আপনার বিয়ে করা প্রেমিকও।

3230 views Answered

আমি যতটুকো বুঝলাম, আপনি আপনার প্রেমিককে অনেক ভালবাসেন। এখনও ভুলতে পারেননি। এবং ভুলতে পারবেন না। আপনার তখন উচিৎ ছিল তাকে মেনে নেওয়া। কারন ছেলেটিও ভুল করেই বিয়ে করেছিল। সে তার ভুল বুঝতে পেরে আপনার কাছে ফিরে আসতে চেয়েছিল। কিন্তু আপনি আসেননি। 

আসলে জোর করে কখনওই সংসার হয় না। আমার মনে হয়, আপনি আবার তার সাথে যোগাযোগ করে দেখেন। দুজনে আবার এক হয়ে যান। 

আমি নিজেও একই ঘটনার ভুক্তভোগী। কিন্তু আমার প্রেমিকা আর ফিরে আসলনা। সে বুঝলনা আমি তাকে কতটা ভালবাসি। 

3230 views Answered

Related Questions

Next steps