2 Answers

একমাত্র উপায় প্লাষ্টিক সার্জারী যেটা অনেক ব্যয়বহুল আর পার্শপ্রতিক্রিয়ার ঝুকি আছে। শারিরীক গঠন আল্লাহর সৃষ্টি তাই এটাকে নিয়ে সন্তুষ্ট থাকাটাই উত্তম।

2581 views Answered

মেকআপের মাধ্যমেই নাক চিকন দেখাতে পারেন। চলুন তবে জেনে নেয়া যাক। – কন্টিউরিংয়ের মাধ্যমে নাকের আকার স্বাভাবিকের চাইতে অনেক চিকন দেখানো যায়। এরজন্য সামান্য মেকআপই যথেষ্ট। – নিজের ত্বকের টোনের চাইতে কয়েক শেড গাঢ় ফাউন্ডেশন নিয়ে নাকের দুই পাশে (ভ্রুর গোঁড়া থেকে নাকের সামনের দিক পর্যন্ত) হাড়ের উপরে চিকন ও হালকা করে লাইন টেনে নিন। – এবার হাতের আংটি আঙুল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এতে করে নাকের দুপাশে শেড পড়বে যা আপনার নাককে চিকন দেখাতে সাহায্য করবে। – এরপর নাকের ঠিক মাঝ বরাবর ( দুই ভ্রুর মাঝে সামান্য নিচ থেকে নাকের সামনের অংশ পর্যন্ত) হাইলাইটার দিয়ে লাইন টেনে নিন। – ভালো করে ব্লেন্ড করে নিন হাইলাইটার। এতে করে গাঢ় শেড দেয়া দুপাশের মাঝে চিকন লাইন টানা হাইলাইটারের ফলে নাকের আকার অনেক বেশি চিকন দেখাবে। ব্যস, এইটুকু কষ্টেই নাক চিকন ও সুন্দর করতে পারেন। চাইলে নাকের সামনের নিচের অংশে গাঢ় শেড ব্যবহার করে নাকের আকার ছোটো করেও নিতে পারেন।

2581 views Answered

Related Questions

Next steps