চুল নিয়ে সমস্যায় আছি, কি করবো?

আমার চুল আগে অনেক ঘন, কালো, সোজা এবং সিল্কি ছিল। কিন্তু এখন অযত্নের কারনে চুল গুলো একদম নষ্ট হয়ে গেছে। এখন আমার চুলগুলো ফেটে গেছে, কেমন যে উসকো খিসকো হয়ে গেছে, একটু বাকা বাকা হয়ে গেছে, চুলের রং বিবর্ন হয়ে গেছে, চুল পরে তিন ভাগের একভাগ হয়ে গেছে, আগার থেকে গোড়া খুবই চিকন হয়ে গেছে। এছাড়া আমার মাথায় মাঝে মাঝে একটা জায়গা চুলকায় এবং চুলকাই আর নাই চুলকাই জায়গাটা ফুলে যায়। কি করলে আমি এটা থেকে রেহাই পাব এবং আগের মত চুল ফিরে পাব? বিশেষ করে চুলের গোড়া কিভাবে মোটা হবে,চুল ফাটা কিভাবে ভাল হয়ে যাবে এবং চুল কিকরে সোজা, সিল্কি হবে?
3046 views

2 Answers

আপনার সবগুলোরর কারন একটাই যেটা আপনি আপনার চুলের যত্ন নেন না। আপনি আপনার চুলের নিয়মিত যত্ন নিন।সম্ভব হলে প্রতিদিন শ্যাম্পু ব্যবহার করুন। আপনি কিটোকনাজল শ্যাম্পু ব্যবহার করে দেখতে পারেন। এটা আপনার চুলের সমস্যা হতে মুক্তি দিবে।

3046 views Answered

চুলের সসম্পূর্ণ যত্ন ১. নিয়মিত মাথার চুল পরিষ্কার করতে হবে। ২.একদিন পর একদিন শ্যাম্পু করে ভালো করে কন্ডিশনার দিতে হবে। ৩. প্রতিদিনের খাবারের তালিকায় প্রচুর ফল। ৪. শাকসবজি ও ভিটামিন সি যুক্ত খাবার রাখতে হবে। ৫. খনিজ ও ভিটামিনের অভাবে চুল লালচে হয়ে যায় এবং চুলের আগা ফাটা শুরু হয়। ৬. চুলের জন্য নিয়মিত দুধ ও ডিম ও খেতে হবে। ৭. চুলে তেল দিন। আগের দিন রাতে তেল দিয়ে ঘুমিয়ে যান পরের দিন শ্যাম্পু করুন। ৮. আমলকি ও মেথি একসাথে বেটে চুলে লাগিয়ে ৪০ মিনিট রেখে দিন। ৯. এর পর শ্যাম্পু করে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে চুল কালো হয়। ১০. চুল রঙ করা থেকে বিরত থাকুন। ঘন ঘন চুল রঙ করলে চুলের আসল ঘন কালো রঙটি হারিয়ে যায়।

3046 views Answered

Related Questions

Next steps