প্রেগনেন্সি টেস্ট ছাড়া আর কি উপায়ে গর্ভবতী কিনা যাচাই করা যায়?

আমার গার্লফ্রেন্ডের পিরিয়ডের সময় থেকে আজ ষষ্ঠ দিন। কিন্তু এখনো পিরিয়ড হয়নি!! প্রেগনেন্সি টেস্ট করে ফল নেগেটিভ আসছে, কিন্তু এখনো পিরিয়ড না হওয়াতে আমি দুঃচিন্তায় আছি। এ ক্ষেত্রে আর কি কোন উপায় আছে ও প্রেগনেন্ট কিনা যাচাই করার?
6524 views

1 Answers

Dr. MD. Mamunur Rashid
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমডি ( গ্যাস্টোএন্টারোলজি) রেসিডেন্ট বিএমইউ, ঢাকা, মেডিকেল অফিসার (সাবেক), ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী, প্রভাষক, নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ(সাবেক), জিপি (মেডিসিন) অভিজ্ঞ (মেডিসিন, লিভার এবং গ্যাস্ট্রোএন্টারোলজি)

অন্য অনেক পরিক্ষা হাতে করে বুঝা যায়, কিন্তু সেটা করতে আরো সময় লাগবে।সবচেয়ে দ্রুত পাওয়া যাবে রক্ত পরিক্ষা করে,এতে দুই সপ্তাহ পার হলেই রেজাল্ট পজিটিভ পাওয়া যাবে, আর মুত্রে তিন সপ্তাহের মত লাগবে পজিটিভ হতে। এর চেয়ে দ্রুর আর কোন উপায় নাই। তবে আপনার ওনার মাত্র ৬ দিন পার হইছে এতে চিন্তার কিছু নেই দুসপ্তাহ অপেক্ষা করেন,তখনো না হলে উক্ত পরিক্ষা করবেন,এর আগে পরিক্ষা করে কোন লাভ নেই।

6524 views Answered

Related Questions

আমার খুব জরুরী একটা সাহায্য দরকার। আমার পায়ূ পথের ঠিক মুখের এক পাশ কিছু জায়গা উচু হয়ে আছে। কোন ব্যাথা করেনা (হাত দিয়ে টিপ দিলেও ব্যাথা লাগেনা) কিন্তু খুব অসহ্য লাগে। বুঝা যায় এ জায়গার চামড়া খুব টান টান হয়ে আছে। পায়খানা করতে কষ্ট হয়। এটা আমার এর আগেও কয়েকবার হয়েছিল প্রায় বছর খানেক আগে। দুতিনদিন পড় আবার চলে গেছে। এখনও আশা করি দুতিনদিনের মধ্যেই চলে যাবে। কিন্তু এই দুই তিনদিন খুব খারাপ লাগে। জায়গাটা কিছু লালটেও হয়েছে। আমার খুব ভয় হয় পরে কিনা কোন সমস্যা করে। আপনাদের করো কি এ সম্পর্কে কিছু জানা আছে প্লিজ একটু হ্যাল্প করুন। এর একটা সমাধান চাই। যদি ফটো দেওয়া যায় দিতে পারব?
4 Answers 7373 Views

Next steps