ফটোগ্রাফার হওয়া কি ইসলামের চোখে জায়েজবিস্তারিত জানতে চাই ?
1 Answers
ছবি তোলা ইসলামের চোখে জায়েজ না এটা হারাম ।
হাদিস শরীফ-এ ইরশাদ হয়েছে, প্রত্যেক প্রাণীর ছবি তুলনেওয়ালা ও তোলানেওয়ালা জাহান্নামী। ইসলামের দৃষ্টিতে প্রাণীর ছবি তোলা ও তোলানো সম্পূর্ণরূপে হারাম। উলামায়ে ছূ’ বা ধর্মব্যবসায়ী মাওলানারাই নিছক দুনিয়াবী স্বার্থে ছবি তোলে ও ছবি তোলাকে জায়িয বলে ফতওয়া দেয়। নাঊযুবিল্লাহ! হাদীছ শরীফ-এ তাই উলামায়ে ছূ’দের প্রতি অভিসম্পাত করা হয়েছে এবং উম্মতদেরকে এদের থেকে দূরে থাকার নির্দেশ দেয়া হয়েছে। হাজার হাজার হাদীছ শরীফ রয়েছে যাতে উল্লেখ রয়েছে ছবি তোলা, আঁকা, রাখা, দেখা হারাম। আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করেন, “নিশ্চয়ই ক্বিয়ামতের দিনে ওই ব্যক্তির সবচাইতে কঠিন শাস্তি হবে যে ব্যক্তি ছবি তোলে বা আঁকে।” (‘বুখারী শরীফ’)
হাদীছ শরীফ-এ ইরশাদ হয়েছে- “যে ব্যক্তি প্রাণীর ছবি তুলবে ক্বিয়ামতের দিন আল্লাহ পাক উনার তরফ থেকে তাকে বলা হবে তুমি যে ছবিগুলো তুলেছিলে সেগুলোকে প্রাণ দাও। সে তাতে প্রাণ দিতে সক্ষম হবেনা। তখন আল্লাহ পাক তিনি তাতে প্রাণ দিয়ে বলবেন, তোমাকে যে তৈরি করেছিলো তাকে শাস্তি দেয়ার কাজে নিয়োজিত হয়ে যাও।” (নাসাঈ শরীফ)
বুখারী শরীফ ২য় জিলদ ৮৮০ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ তিনি করেন, “নিশ্চয়ই মানুষের মধ্যে ওই ব্যক্তিকে আল্লাহ পাক কঠিন শাস্তি দিবেন, যে ব্যক্তি প্রাণীর ছবি তোলে বা আঁকে।”
মুসলিম শরীফ ২য় জিলদ ২০১ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, “যারা প্রাণীর ছবি তৈরি করবে, ক্বিয়ামতের দিন তাদের কঠিন শাস্তি দেয়া হবে এবং তাদেরকে বলা হবে, যে ছবিগুলো তোমরা তৈরি করেছ, সেগুলোর মধ্যে প্রাণ দাও।”
বুখারী শরীফ ২য় জিলদ ৮৮০ পৃষ্ঠায় আরো বর্ণিত রয়েছে, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, “মানুষের মধ্যে ওই ব্যক্তি অধিক অত্যাচারী, যে ব্যক্তি আল্লাহ পাক উনার সাদৃশ্য কোন প্রাণীর ছূরত সৃষ্টি করে। তাকে বলা হবে একটি শস্য দানা সৃষ্টি কর অথবা একটি পিপীলিকা সৃষ্টি কর।”
মুসলিম শরীফ ২য় জিলদ ২০২ পৃষ্ঠায় বর্ণিত রয়েছে হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, প্রত্যেক প্রাণীর ছবি তৈরিকারীই জাহান্নামে যাবে এবং আল্লাহ পাক তিনি প্রত্যেকটি ছবিকে প্রাণ দিবেন এবং ছবিগুলো তাদেরকে জাহান্নামে শাস্তি দিতে থাকবে।
শরহে মুসলিম ও নববী শরীফ কিতাবে, “হাদীছ শরীফসমূহে প্রাণীর ছবি তৈরি করা বা মূর্তি নির্মাণ করা হারাম হওয়া সম্পর্কে প্রকাশ্যেই বলা হয়েছে। এটা তৈরি বা নির্মাণ করা জঘন্যতম পাপের কাজ ও হারামও বটে। উক্ত কিতাবে আরো উল্লেখ আছে, যদি কেউ মূর্তি বা প্রাণীর ছবি পূজা বা সৃষ্টির অনুকরণের জন্য নাও বানিয়ে থাকে তবুও সে ফাসিক হবে এবং কবীরা গুনাহে গুনাহগার হবে।”
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy