বিস্ময় গুরু হওয়া নিয়ে তথ্য জানতে চাই?

আমার মতো যাদের পয়েন্ট ৫০/৬০ এর ঘরে, যারা নতুন যোগ দিয়েছে তাদের ”বিস্ময় গুরু” হওয়া কি সম্ভব।।। আমাদের তো ১০০০ পয়েন্ট করতেই সারা বছর চলে যাবে। আর অন্যদিকে এখনই অনেকেরই ১০,০০০ পয়েন্ট আছে। ১টা উত্তর দিলে মাত্র ৩ পয়েন্ট, আর মাঝে মধ্যে সমস্যা হলে প্রশ্ন করলেই ১ নম্বর করে কাটা যায়। আমরা ৫০/৬০ পয়েন্ট এর সদস্যরা কি করতে পারি? আমরা যদি টানা ১মাস ভাল করে বিস্ময় চালাই, নিয়মিত প্রশ্নের উত্তর দেই, ও মাঝে মধ্যে সমস্যায় পড়লে প্রশ্ন করি,,, এবং পয়েন্ট ১ মাসেই ৫০/৬০ থেকে ৫০০ বা এর কাছাকাছি করতে পারি তাহলে কি বিস্ময় গুরুর প্রথম পুরুষ্কার পাওয়া আমাদের জন্য সম্ভব???
7670 views

2 Answers

হ্যাঁ আপনিও হতে পারেন বিস্ময়করগুরুদের একজন। এর জন্য আপনাকে নিয়মিত বিস্ময়ের সাথে থাকতে হবে। বিস্ময়ে যদি আপনার বয়স ৩ মাস হয়ে থাকে, তবে আপনিও প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারবেন। আর কম উত্তর দিলে বা কম পয়েন্ট হলে, আপনাকে যে বিবেচনায় আনা হবে না, তা কিন্তু না। আমরা উত্তরের সংখ্যায় নয়, মানে বিশ্বাসী। তাই বিস্ময়ে আপনার মান সম্মত উত্তর দিন।

7670 views Answered

এখানে যাদের ১০,০০০ পয়েন্ট দেখছেন তারাও কিন্তু ০ থেকেই শুরু করেছেন। আপনার যথেষ্ট উপস্থিত বুদ্ধি আর ইন্টারনেট সম্পর্কে ভালো জ্ঞান থাকলে সপ্তাহে ৫০০ বা মাসে ২০০০ পয়েন্ট করা মামুলি ব্যাপার। শুধু লক্ষ্য রাখতে হবে প্রশ্নের পূর্ণাঙ্গ উত্তর হলো কিনা, নীতিমালা ভঙ্গ করলো কিনা... ব্যাস, আর কিচ্ছু লাগবেনা। আর নতুন সদস্যদের বিস্ময় গুরু পুরষ্কার দেয়া হয়না, আপনাকে অবশ্যই ৩ মাস পুরনো সদস্য হতে হবে।

7670 views Answered

Related Questions

Next steps