ফটোগ্রাফার হওয়ার জন্য কি কি প্রয়োজন?
1 Answers
দরকার প্রশিক্ষণ: বই পড়ে, ইন্টারনেট ঘেঁটে, ছবি দেখে, অভিজ্ঞ কোনো আলোকচিত্রীর সঙ্গে থেকে কিংবা কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়ে শেখা যায় ফটোগ্রাফি। তবে পেশা হিসেবে ফটোগ্রাফিকে নিতে চাইলে প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকা জরুরি। আমাদের দেশে বেশ কয়েকটি আলোকচিত্র প্রশিক্ষণ প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠান বর্তমানে আলোকচিত্রবিষয়ক ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রি দিচ্ছে। ফটোগ্রাফিতে ডিপ্লোমা করার প্রাথমিক শর্ত, প্রশিক্ষণার্থীকে ফটোগ্রাফির ওপর মৌলিক (বেসিক) কোর্স করা থাকতে হবে। সেই সঙ্গে একটি ডিজিটাল সিঙ্গেল লেন্স রিফ্লেক্স (ডিএসএলআর) ক্যামেরা থাকতে হবে। এই কোর্সে শেখানো হয় ডিজিটাল ক্যামেরা অপারেশন, সম্পাদনা, পোর্টে৶ট ফটোগ্রাফি, শিশুদের ছবি তোলা, মডেল ফটোগ্রাফি ও ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি। আর ভালোমানের ক্যামেরা কোনটি, কোর্স করতে গেলে তারাই বলবে আপনাকে।তবে nikon,samsung এইসব ক্যামেরা গুলো ভাল।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy