সূর্য কি কখনো কোনো কারনে নিভে যেতে পারে?

সূর্যের মধ্যে কি আছে? সূর্য কিভাবে জ্বলে? আর কিসের কারনে জ্বলে?
4178 views

1 Answers

সূর্যের মধ্যে আছে: H (73.46%), He (24.85%), O (0.77%), C (0.29%), Fe (0.16%), Ne (0.12%), N (0.09%), Si (0.07%), Mg (0.05%), S (0.04%) সূর্যের মধ্যভাগ বা কেন্দ্রাঞ্চলকে বলা হয় Core, এই অঞ্চলে প্রোটন প্রোটন শিকলের মাধ্যমে হাইড্রোজেন সংযোজনের (ফিউশন) মাধ্যমে হিলিয়াম তৈরি হয়। এটিই সূর্যের শক্তির প্রধান উৎস। ফিউশন বিক্রিয়া অসীম সময় পর্যন্ত চলতে থাকে, অর্থাৎ এ বিক্রিয়া সাধারণ ভাবে বন্ধ হওয়ার কোনো কারন নেই। ফলে সূর্য নিভে যাওয়ারও কোনো স্বাভাবিক সম্ভাবনা নেই। তবে যেদিন হাইড্রোজেনের যোগান ফুরিয়ে যাবে সেদিন এমনটা হবে। কিন্তু সেটি আমরা প্রত্যক্ষ করতে পারবোনা, কেননা তার আগেই আমরা ধ্বংস হয়ে যাবো। অবশ্য হাইড্রোজেনের এই যোগান ফুরোতে আরও ৫ বিলিয়ন বছর লাগবে!!!! কেন্দ্রভাগে সূর্যের মোট শক্তির প্রায় পুরোটাই উৎপাদিত হয়। ব্যসার্ধ্যের ২৪% এর মধ্যে ফিউশন বিক্রিয়ার মাধ্যমে সূর্যের মোট শক্তির শতকরা ৯৯ ভাগ উৎপাদিত হয়, ৩০% এর পর আর কোন ফিউশন বিক্রিয়া দেখাই যায় না। সুতরাং সূর্যের বাকি অংশ কেন্দ্রভাগের শক্তি দিয়েই চলে, কেন্দ্রভাগ থেকে বিভিন্ন প্রক্রিয়ায় শক্তি বাইরের স্তরগুলোর দিকে প্রবাহিত হয়। অনেকগুলো স্তর ভেদ করে অবশেষে এই শক্তি আলোকমণ্ডলে পৌঁছায়, এরপর পদার্থ কণার গতিশক্তি বা সূর্যালোক হিসেবে মহাশূন্যে ছড়িয়ে পড়ে। প্রতি সেকেন্ডে ৯.২×১০৩৭ টি প্রোটন-প্রোটন শিকল বিক্রিয়া ঘটে। প্রতিটি বিক্রিয়ায় যেহেতু ৪টি হাইড্রোজেন মিলে একটি হিলিয়াম তৈরি হয় সেহেতু বলা যায়, প্রতি সেকেন্ডে সূর্য ৩.৭×১০৩৮ টি প্রোটনকে (প্রায় ৬.২×১০১১ কিলোগ্রাম) আলফা কণা তথা হিলিয়াম কেন্দ্রিনে রূপান্তরিত করে। সূর্যে মোট মুক্ত প্রোটনের সংখ্যা প্রায় ৮.৯×১০৫৬ টি। হাইড্রোজেনের সংযোজন বিক্রিয়ার মাধ্যমে সংযোজিত ভরের শতকরা ০.৭ ভাগ শক্তিতে পরিণত হয়। হিসাব করলে দেখা যায় ভর-শক্তি রূপান্তরের মাধ্যমে সূর্যে প্রতি সেকেন্ডে ৪২ লক্ষ মেট্রিক টন শক্তি আলো, তাপ ইত্যাদি রুপে নির্গত করে, যার একটি অতি ক্ষুদ্র ভগ্নাংশ পৃথিবী পর্যন্ত পৌছে। অতিমাত্রার আলো আর তাপের প্রভাবই সূর্যকে জ্বলন্ত দেখায়! প্রকৃত অর্থে সূর্যের রঙ সাদা।

4178 views Answered

Related Questions

Next steps