দাঁতের সমস্যা বিষয়ে?

আমার কিছুদিন ধরে দাঁতের মাড়ির ডান পাশের গালে ব্যথা এবং উপরের চোয়ালের গোড়ার দাঁত, বাড়ন্ত হয়ে গালে কামড় লাগছে, আর সেখানেই ব্যথা করে। কিছুদিন আগে ফ্লুগাল-৫০ খেয়েছি কমছিল, পরে আবার একই অবস্তা, কি ধরনের এর চিকিৎসা ব্যবস্তা আছে, বিস্তারিত জানতে চাই।
3020 views

1 Answers

Dr. MD. Mamunur Rashid
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমডি ( গ্যাস্টোএন্টারোলজি) রেসিডেন্ট বিএমইউ, ঢাকা, মেডিকেল অফিসার (সাবেক), ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী, প্রভাষক, নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ(সাবেক), জিপি (মেডিসিন) অভিজ্ঞ (মেডিসিন, লিভার এবং গ্যাস্ট্রোএন্টারোলজি)

যেহেতু আপনার একটা দাঁত বাড়ন্ত হয়ে গালে কামড় লাগছে আর এই কারনেই ওখানে আহতস্থানে কিছু খাদ্য কণিকা জমা থেকে সংক্রামন সৃষ্টি করছে। ফলে জায়গটা ফুলে যাচ্ছে এবং ব্যাথা করছে। এটা টুথ ট্রমা ইনজুরি। তাই আপনি যতদিন এর কারনটার চিকিৎসা না করবেন ততদিন এ সমস্যা থাকবে, কোন টুথ পেষ্টে ভাল হবেনা ।ফ্লুগাল (এন্টিফাঙ্গাল) ব্যাবহার করলে সাময়িকভবে সংক্রামন দুর করবে ফলে সাময়িক ভাল থাকবেন। কিন্তু এর স্থায়ী সমাধান হচ্ছে ঔই দাঁতকে ছেঁটে ফেলা অথবা তুলে ফেলা। এই জন্য আপনি একজন ভাল ডেন্টিস্ট এর পরামর্শ নিন।

3020 views Answered

Related Questions

Next steps