আমার নিচের দাঁত গুলো প্রচন্ড পরিমাণে শিরশিরি করে। আমি এখন কি করতে পারি....???
2982 views

1 Answers

দাঁতের ক্ষয়ের কারনেই এই রোগটা হয় দাঁতে। সাধারনত মুখ ও দাঁত সঠিক ভাবে পরিষ্কার রাখার মাধ্যমে দন্ত ক্ষয় প্রতিরোধ করা যেতে পারে। # ২৪ ঘন্টায় ২ বার দাঁত ব্রাশ করা ( রাতে ঘুমানোর আগে এবং সকালে নাস্তার পরে)। # ডেন্টাল ফ্লস /সুতার সাহায্যে দুই দাঁত এর মধ্যকার অংশ পরিষ্কার রাখা। # প্রতি বার কোন কিছু খাবার পরে জো্রে জো্রে কুলকুচি করে মুখ পরিষ্কার রাখা। # এ ছাড়া জিহ্বা ও পরিষ্কার রাখতে হবে। মুলত এটিই মুখ ও দাঁত পরিষ্কার রাখার সঠিক পদ্ধতি। # খাবার এবং খাবার পানিতে যাতে পর্যাপ্ত পরিমান ফ্লুরাইড এবং অনান্য মিনারেল ও ভিটামিন এর ঘাটতি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। # দাঁত ব্রাশ করার জন্য ফ্লুরাইড যুক্ত টুথপেস্ট ব্যবহার করা ভালো। এতো কিছুর পরে ও আরো অনেক কারন আছে যার জন্য দন্ত ক্ষয় হতে পারে। তাই এ কথা নিশ্চিত করে বলা জায়না যে, শুধুমাত্র মুখ ও দাঁত সঠিক ভাবে পরিষ্কার রেখেই দন্তক্ষয় থেকে সম্পূর্নভাবে মুক্তি পাওয়া সম্ভব।

2982 views

Related Questions

কিং রোট দিয়ে?
1 Answers 2631 Views