বাম পায়ের বৃদ্ধা আঙ্গুলের কানি হয়েছে । এখন আমি কি করবে?

বাম দিকের পায়ের বৃদ্ধা আঙ্গুল পচে গেছে
3996 views

4 Answers

এই সমস্যা সমাধানের খুব সহজ ৩ টি উপায় রয়েছে। ঘরে বসেই এই পদ্ধতিগুলোর মাধ্যমে দূর করে দিতে পারেন পায়ের নখের ফাঙ্গাস সমস্যা।
১) বেকিং সোডার ব্যবহার
কুসুম গরম পানিতে বেকিং সোডা মিশিয়ে পেস্টের মতো তৈরি করে নিন। এই পেস্টটি ফাঙ্গাস আক্রান্ত নখের উপরে লাগিয়ে রাখুন শুকিয়ে যাওয়া পর্যন্ত। এভাবে দিনে ২/৩ বার করুন যতোদিন পর্যন্ত না ফাঙ্গাস দূর হয়। এছাড়াও জুতোর ভেতরে বেকিং সোডা ছিটিয়ে নিতে পারেন। বেকিং সোডার অ্যাল্কালাইন ফাঙ্গাসের সমস্যা দূর করতে বিশেষভাবে কার্যকরী।
২) হলুদের ব্যবহার
অলিভ অয়েল বা আমন্ড অয়েলে খানিকটা কাঁচা হলদু কুচি করে কেটে জ্বাল দিয়ে ছেঁকে হলুদের তেল তৈরি করে নিন। এবার এই হলুদের ১ টেবিল চামচ তেলের সাথে ৩ টেবিল চামচ পানি মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। এই মিশ্রণটি পায়ের ফাঙ্গাস আক্রন্ত নখে লাগান। দিনে ৩ বার ব্যবহার করুন। হলুদের অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ফাঙ্গাস ধ্বংস করবে। এর সাথে দিনে ৩০০ মিলিগ্রাম কাঁচা হলুদ খেলে ভালো ফলাফল পাবেন।
৩) ভিক্সের ব্যবহার
সবচাইতে সহজ উপায়ে ফাঙ্গাস তাড়ানোর একটি হচ্ছে ভিক্স ভ্যাপোরাবের ব্যবহার। সর্দি, মাথাব্যথার কারণে অনেকেই এই মলমটি ব্যবহার করেন। এটি ফাঙ্গাস তাড়াতে বেশ সহায়ক। প্রতিদিন ২ বার শুধুমাত্র ভিক্স ফাঙ্গাস আক্রান্ত নখে লাগান। একটি ব্যান্ডএইড দিয়ে নখটি ঢেকে রাখুন।

3996 views Answered

আঙ্গুলের কানি দূর করার উপায় নখের অতিরিক্ত অংশগুলো কেটে ফেলুন, এবং পরিস্কার ও জীবাণুমুক্ত তুলো নখের দুই কোনার নিচে গুজে দিন, যাতে করে সেটা ত্বক থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারে। যতোদিন নখ ত্বকের উপর উঠে না আসছে ততদিন প্রতিদিন তুলোগুলো পরিবর্তন করুন। যদি নখের দুপাশ লাল হয়ে ওঠে সেক্ষেত্রে আক্রান্ত স্খানটুকু হাইড্রোজেন পারওক্সাইড দিয়ে মুছে পরিস্কার করে নিন, তারপর কোন ব্যাকটেরিয়া-নিরোধোক ক্রিম মেখে দিন। এবং আক্রান্ত নখটি একটা ব্যান্ডেজ দিয়ে ঢেকে দিন। যদি আপনার আঙ্গুলে ব্যথা থাকে সেক্ষেত্রে হালকা গরম পানিতে আপনার আঙ্গুলটি ডুবিয়ে রাখতে পারেন, কিংবা কোন উষ্ণ কাপড় দিয়ে আঙ্গুলটিতে চাপ দিয়ে রাখতে পারেন। কপিরাইট

3996 views Answered

এই সমস্যাটি আমার বড় ভাইয়ের হয়েছিল। উপজেলা স্বাস্থ্যকমপ্লক্সে গিয়ে ঐ নখটি তুলে নিয়ে ওয়াস করার পর থেকে দুই মাসের মধ্যে নখটি পুরোপুরি স্বাভাবিক হয়ে যায়।আপনি এই কাজটি করতে পারেন।

3996 views Answered

আক্রান্তের পরিমাণ কম হলে ট্রাইক্লোরো অ্যাসিটিক এসিড বা সিলভার নাইট্রেট ব্যবহারে উপকার হয়। অনেক ক্ষেত্রে নখ তুলে ফেলার প্রয়োজন হয়। ইনফেকশন থাকলে অ্যান্টিবায়োটিকও ব্যবহার করতে হবে। 

-চর্ম, অ্যালার্জি ও যৌন রোগ বিশেষজ্ঞ চেম্বার : আল-রাজী হাসপাতাল ১২ ফার্মগেট, ঢাকা 

3996 views Answered

Related Questions

Next steps