চিকণ হতে চাই?
4 Answers
চিকন হওয়ার জন্য করনীয়ঃ হাঁটুন : দিনে বেশ কয়েক বার আমরা ফোনে কথা বলি। এ সময়টা বসে না থেকে ফোনে কথা বলার সময় হাটুন। টিভি দেখে খাবেন না : জানেন কি? টিভি দেখার সময় খাবার খেলে আমরা স্বাভাবিকের তুলনায় ২৮৮ ক্যালোরি অতিরিক্ত খাবার খাই। তাহলে ওজন কমাতে হলে টিভি দেখতে দেখতে খাওয়া বন্ধ করতে হবে। সতর্কতা : আমরা জানি সালাদ ওজন কমাতে সাহায্য করে। সালাদ তৈরির সময় উপকরণের দিকে লক্ষ্য রাখতে হবে। যেমন: মেয়নেজ, বাদাম আর মাংস দিয়ে সালাদ খেলে এক বাটি সালাদ থেকেই আমরা ৫০০ ক্যালোরি পেয়ে যাই। ছোট থালায় খান: থাবার খাওয়ার জন্য ছোট থালা বেছে নিন। এতে অন্তত ২০ ভাগ খাবার কম খাওয়া হবে। চিপস খেলে গুনে গুনে: এটা আবার কেমন কথা, কেউ চিপস গুনে খায়? যদি ওজন কমাতে চাই তাহলে গুনেই খেতে হবে। কারণ এক প্যাকেট চিপস-এ ১২০০ ওপরে ক্যালোরি থাকে। আমরা ১৫ পিস চিপস খেতে পারি। এ পরিমাণ চিপস থেলে আমরা ১৪০ ক্যালোরি গ্রহণ করি। যখন অতিথি: বাঙালি অতিথি পরায়ণ। আমরা যখন কোনো বন্ধুর বাড়িতে অতিথি হয়ে যাই সবাই অনুরোধ করে বেশি খেতে। আর এই অনুরোধ রক্ষা করতে আমরা প্রায় দ্বিগুন ক্যালোরি গ্রহণ করি। সুস্থ্ থাকতে এবং ওজন কমানোর জন্য এই অনুরোধে বেশি খাওয়া বন্ধ করতে হবে। বিনয়ের সঙ্গে তাকে ধন্যবাদ দিয়ে বেশি খেতে অপারগতার কথা বুঝিয়ে বলুন। অল্প তেলে রান্না : খাবার বাছাইয়ের ক্ষেত্রে সিদ্ধ, পোচ অথবা বেক করা খাবার রাখুন। অল্প তেলে রান্না করার অ্ভ্যাস গড়ে তুলুন। ১ চা চামচ কম তেলে রান্না করলে আমরা ১২৪ ক্যালোরি সেভ করতে পারি। পানীয় : বাইরের প্রতি বোতল কোমল পানীয় থেকে আমরা ১৮০ ক্যালোরি পাই। আর তাই ক্যালোরি বাঁচাতে তেষ্টা পেলে স্বাভাবিক পানি পান করুন। চিনি ছাড়া: আমরা চা অথবা জুস চিনি ছাড়া খেতে পারি। আর এভাবে দিনে ৪০০ ক্যালোরি সেভ করা সম্ভব। খেয়েই ওজন কমান : না খেয়ে অসুস্থ্ না হয়ে, পর্যাপ্ত পানি, প্রচুর ফল এবং সবজি খান। সুস্থ্ থেকে আকর্ষণীয় ফিগার কে না চাই? আজই শুরু করুন।
মোটা কমানোর জন্য ভাত খাওয়া ভালো নাকি রুটি খাওয়া ভালো? কোনটি স্বাস্থ্যের জন্য ভালো, ভাত না কি রুটি - এ নিয়ে বিতর্কের শেষ নেই। স্বাস্থ্য সচেতন মানুষ মাত্রই এ দ্বিধায় পড়ে যান। পুষ্টিবিদরা কিছু ক্ষেত্রে ভাতকে প্রাধান্য দেন, আবার কিছু ক্ষেত্রে রুটি। বিশেষ বিশেষ রোগের ক্ষেত্রে যেমন ডায়াবেটিস, কার্বোহাইড্রেটযুক্ত খাবার বেশ প্রভাব ফেলে। জেনে নিন ভাত এবং রুটি সম্পর্কে কিছু বিষয়, তাহলেই বুঝতে পারবেন মোটা কমাতে কোনটি বেশি সহায়ক। খাদ্যগুণ বিচার করতে গেলে একদিক থেকে ভাতের চেয়ে আটার রুটি বেশি ভালো। কারণ রুটি অনেক বেশি তাপশক্তি বা ক্যালরি উৎপাদন সক্ষম। যেমন, আধা ছটাক চাল থেকে পাওয়া যায় ১০২.১ ক্যালরি আর আধা ছটাক আটা থেকে পাওয়া যায় ৯৬.৪ ক্যালরি। কিন্তু যখনই রান্না হয়, তখন দেখা যায় ভিন্ন চিত্র। চাল থেকে যখন ভাত তৈরি হলো তখন চালের ক্যালরি ১০২.১ থেকে নেমে দাঁড়ায় ৫৬.৭। অথচ আটার ক্যালরি ৯৬.৪ রুটি হয়ে দাঁড়ায় ১০১.২। সাদা ধবধবে চালের প্রতি মানুষের দুর্বলতা রয়েছে। কিন্তু ওই বেশি- ছাঁটা চালে ভিটামিন কম থাকে। আবার যখন ভাতের মাড় বা ফ্যান ফেলে দিয়ে রান্না করা হয় তখন বাদ পড়ে যায় প্রোটিন, খনিজ লবণ ও ভিটামিনের বড় একটা অংশ। গমের তুষের ক্ষেত্রেও একই ভুল করা হয়। আটা চেলে নিয়ে রুটি বানানো হয়। অথচ গমের তুষে প্রচুর পরিমাণে ভিটামিন বি১ বা থায়ামিন থাকে। সবদিক বিচার করে পুষ্টিবিদরা বলেছেন, প্রতিদিনই দুই ধরনের খাদ্যশস্য যেমন ভাত-রুটি মিশিয়ে খাওয়া উচিত। এক্ষেত্রে ভাত হলো কম ছাঁটা চালের আর রুটির ক্ষেত্রে তুষযুক্ত আটার রুটি। ভাত-রুটির প্রসঙ্গে এদের অন্তর্গত সবচেয়ে মূল্যবান উপাদান ভিটামিন বি কমপ্লেক্স সম্বন্ধে জেনে নিন কিছু বিষয় - ভাতে পানি দিয়ে রাখলে অর্থাত্ পান্তা ভাতে প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স তৈরি হয়। তবে পান্তা ভাত ধুয়ে নিয়ে খেলে উপকার হবে না, ভেজানো পানিসহই খেতে হবে। রুটি করার সময়ও একটু বেশি পানি দিয়ে আটা মেখে বেশ কিছুক্ষণ রেখে দিয়ে তারপর রুটি করতে হয়। এতে ভিটামিন বি কমপ্লেক্স তৈরি হয়। মাখা আটার লেচি অল্প একটু তুলে রেখে পরের দিন আটা মাখার সময় সেটা মিশিয়ে নিতে হয়। আবার সেদিনের একটু লেচি রেখে পরের দিনের ফ্রেশ আটার সঙ্গে মেখে রুটি তৈরি করতে হয়। এ পদ্ধতির সাহায্যেও রুটিতে ভিটামিন বি কমপ্লেক্স তৈরি হয়। জেনে নিন চাল ও গমের আটার পুষ্টিগুণ প্রতি ১০০ গ্রাম মেশিনে ছাঁটা চালে রয়েছে - এনার্জি ৩৪৫ কিলোক্যালরি প্রোটিন ৬.৪ গ্রাম ফ্যাট ০.৪ গ্রাম কার্বোহাইড্রেট ৭৯.০ গ্রাম ক্যালসিয়াম ২৪ মিলিগ্রাম ফসফরাস ১৩৬ মিলিগ্রাম আয়রন ০.৮ মিলিগ্রাম ভিটামিন বি১ ০.২১ মিলিগ্রাম ভিটামিন বি২ ০.০৯ মিলিগ্রাম নিয়াসিন ৩.৮ মিলিগ্রাম তবে আতপ চালের চেয়ে সেদ্ধ চালে পুষ্টি বেশি। বিশেষ করে সেদ্ধ চালে ভিটামিন বি১ এবং কিছু খনিজ পদার্থ বেশি থাকে। প্রতি ১০০ গ্রাম গমের আটায় রয়েছে - এনার্জি ৩৪১ কিলোক্যালরি প্রোটিন ১২.১ গ্রাম ফ্যাট ১.৭ গ্রাম কার্বোহাইড্রেট ৬৯.৪ গ্রাম ক্যালসিয়াম ৪১ মিলিগ্রাম ফসফরাস ৩৭২ মিলিগ্রাম আয়রন ৩.৩ মিলিগ্রাম ভিটামিন বি১ ০.৫৫ মিলিগ্রাম ভিটামিন বি২ ০.১২ মিলিগ্রাম নিয়াসিন ০.৩ মিলিগ্রাম। সার্বিক বিবেচনায় বলা যায় খেলে সবকিছুই আপনার স্বাস্থ্য বাড়িয়ে তুলতে পারে। কিন্তু নির্দিষ্ট পরিমাণ যেকোনো খাবার আপনার সুস্বাস্থ্যের অধিকারী করে তুলবে পাশাপাশি রোগমুক্তিতেও সাহায্য করবে।
আপাকে খাবারের পরিমান কমিয়ে দিতে হবে যেম সকালে ২টা রুটি দুপুরে আগে যা খেতেন তার অধেক আর রাতে ২টা রুটি খাবেন আর প্রতিদিন ব্যায়ম করুন আপনে নিজেয় বুজতে পারবেন।
শরীরের অতিরিক্ত মেদ কমানোর কার্যকারি প্রাকৃতিক উপায়ঃ
2 লিটার পানি
1 চা চামচ অাদা কুচি
1 টি শশা ছোট টুকরা করে কাটা
1 টি মাঝারি লেবু
12 টি পুদিনা পাতা
সব একসাথে কাচের পাত্রে সারা রাত ফ্রিজে রেখে দিন।
সকালে উঠে খালি পেটে 1গ্লাস তারপর সারাদিন পানি মত পান করে যান, এক মাসের মধ্যে ফলাফল বুঝতে পারবেন।
বিঃদ্রঃ গরুর মাংস, ভাত ও অন্যান্য চর্বি জাতীয় খাবার একটু কমিয়ে দিয়ে প্রচুর ফল, সব্জি ও সালাদ খেলে ভাল ফল পাবেন।
ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy