কোচিংয়ের একটা সিনিয়র ডাক্তার ভাইয়াকে ভালো লেগেছে তাকে কীভাবে পেতে পারি?
4 Answers
আপনি যদি একান্তই তাকে জীবনসঙ্গী হিসাবে পেতে চান তবে তার ক্লাসগুলোতে শতভাগ মনোযোগী থাকুন এবং চোখের চাহনিতেই তাকে বুঝিয়ে দিন যে আপনি তার প্রতি দূর্বল।কথায় আছে চোখ মনের ভাষা ফুটিয়ে তোলার জন্য যথেষ্ট। আর সবচেয়ে ভাল হয় তাকে বিষয়টা খুলে বলা।এতে করে তার মনে আপনার জন্য একটি সফট কর্নার সৃষ্টি হবে।
তাকে অাকারে ইঙ্গিতে অাপনার ভাল লাগা প্রকাশ করার চেষ্টা করুন যদি তার অাগ্রহ থাকে তাহলে সম্পর্ক হবে। অনেকে ছল-চাতুরির অাশ্রয় নিয়ে সম্পর্ক করে যার ভবিষ্যত ফলাফল কখনই ভাল হয় না। অার মনে রাখবেন যে জিনিসটা অাপনার নয় তা কখনও অাপনার হবে না তাই ভাল লাগার মানুষকে না পেলেও জীবন থেমে থাকবে না। একটি ট্রেন চলে গেলে পরেরটা অাসবে অার কে জানে হয়তো পরের ট্রেনটা অাগেরটা থেকে অনেক ভাল হতে পারে।
ধন্যবাদ।
১. প্রথম দেখার ক্ষেত্রেঃ
ক) মুচকি হাসুন এবং আই কনটাক্ট করার চেষ্টা করুন।
খ) সে যাতে দেখতে পায় এরকমভাবে চুলগুলো একপাশে সরান মাঝে মাঝে।
গ) তার আচরণ নকল করুন, যেমনঃ গরমে সে হয়তো শার্টের কলার লুজ করলো,সেক্ষেত্রে আপনি একটা পাখা বা বইনিয়ে তখন বাতাস খান।
ঘ) তার পাশ দিয়ে একা হেটে যান লাইব্রেরি বা কমনরুমে যাওয়ার সময়।
২. প্রায় দেখা হয়- এমন ক্ষেত্রেঃ
ক) সুন্দর পোশাক পরুন ও হালকা সাজগোজ করুন।
খ) সে যেসব জায়গায় নিয়মিত অবস্থান করে (ক্যাফেটেরিয়া, লাইব্রেরি, কলেজের বারান্দা প্রভৃতি) সেসব জায়গায় যখন-তখন হাজির হন, কথা বলার দরকার নেই।
গ) পাশে দিয়ে যাওয়ার সময়ে মুচকি হাসুন।
ঘ) তার পাশের টেবিল বা বেঞ্চে বসুন পারলে, কারণ থাকলে তার পাশ দিয়ে হেটে যান যাতে সে কিছু বলার সুযোগ পেতে পারে। শুধু তাকে জানতে দিন যে, আপনি তার প্রতি আগ্রহী। কিন্তু এটা বারবার করবেন না বা খুব বেশি করবেন না।
ঙ) যখন সে পাশ দিয়ে হেটে যায় তখন কলম বা বই বা কয়েকটা শিট ফেলে দিন ইচ্ছে করে অথবা তার কাছে কিছু (কলম, পেন্সিল প্রভৃতি) চান যখন সে আপনার পাশ দিয়ে যায়।
৩. যখন ২ জনই পরস্পরের সাথে কথা বলে থাকেনঃ
ক) মজার মজার বিষয়গুলো নিয়ে কথা বলুন।
খ) ম্যাসেজ বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ (জন্মদিনে বা ভাল কোন অর্জনে শুভেচ্ছে জানালেন বা ফেসবুকে কোন মন্তব্য করলেন ইত্যাদি) রাখুন, তবে কোন রেস্পন্স না পেলে নতুন করে কোন আগ্রহ দেখাবেন না।গ) রহস্যময়ী হোন।
আপনি আপনার পড়াশোনার প্রতি মনযোগ বাড়ান,ক্লাসে প্রতিদিন এর পড়া প্রতিদিন শিখে যান।অন্যদের তুলনায় নিজেকে ভাল এবং ভালো ছাত্রী হিসেবে গড়ে তুলুন।ক্লাসে নিজেকে শান্ত রাখবেন,কোনো বন্ধু বা বান্ধবীর সাথে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কথা বলবেন না।আর আপনার ডাক্তার ভাইয়ার ক্লাস গুলোতে কোনো প্রশ্ন করা হলে সেগুলোর উত্তর আপনি দেওয়ার চেষ্টা করবেন।ক্লাসে নিজেকে পারফেক্ট হিসেবে পরিচয় দিন।আপনার জন্য শুভকামনা রইলো।আর আরো কোনো প্রয়জন হলে আমাকে একান্ত মেসেজ দেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy