বুথে টাকা আটকা হলে কি করবো?
1 Answers
না, আপনার টাকা মার যাবে না। নিশ্চিন্ত থাকুন।
এটিএম বুথে টাকা আটকে গেলে সেই টাকা আবার বুথে ব্যাক চলে যায় এবং সেই রেকর্ড ব্যাংক কর্তৃপক্ষের নিকট থাকে। কখনও এটিএম বুথে টাকা আটকে গেলে নিচের কাজগুলি করবেন।
১. সাথে সাথে বুথের নিরাপত্তার দায়িত্বে থাকা গার্ডকে জানাবেন।
২. এরপর বারবার চেষ্টা করবেন যেন ফোনে ব্যাংক কর্তৃপক্ষকে যত দ্রুত সম্ভব আপনার ব্যাপারটা অবহিত করতে পারেন। বেশিরভাগ ব্যাংকেরই কাস্টোমার কেয়ার সার্ভিস থাকে, যা ২৪ ঘন্টা সার্ভিস দেয়।
৩. যত দ্রুত সম্ভব আপনার ব্যাংকের হোম ব্রাঞ্চে একটি লিখিত অভিযোগ করবেন। অভিযোগ পত্রে আপনার পূর্ণ নাম, একাউন্ট নাম্বার, বুথের লোকেশন, টাকার পরিমান, টাকা উত্তোলনের তারিখ এবং সময়, আপনার কনট্যাকট নাম্বার এবং সাক্ষর অবশ্যই থাকতে হবে।
৪. অভিযোগ পত্র দেওয়ার সময় ব্যাংক ম্যানেজারের সাথে দেখা করে আপনার ব্যাপারটি তাকে জানাবেন।
আবারো বলি, এটি নিয়ে দু:শ্চিতার কোন কারন নেই। আপনার টাকা ফেরত পেয়ে যাবেন।
ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy