5 Answers
প্রথম কথা জিনিসটার প্রকৃতি মূল্য যেহেতু আপনি জানেননা তাহলে যে 75 টাকা বিক্রি করে বিক্রেতা অতিরিক্ত 30 টাকা অন্যায়ভাবে নিয়েছে সেটা নিশ্চিত হলেন কি করে? এমনওতো হতে পারে প্রথম ক্রেতার কাছে কোন কারনে সে প্রকৃত মূল্যের থেকে কম নিয়েছে কিন্তু দ্বীতিয় ক্রেতার কাছে প্রকৃত মূল্যই নিয়েছে। এমনও হতে পারে 1ম পন্য তার কম দামে আগের কেনা আর 2য় পণ্য বেশি দামে পরের কেনা। আমার কাছে অনেক পরিচিত দোকানদার যে কোন জিনিস বাজার দরের থেকে একটু কম রাখে কিন্তু অন্যদের কাছে বাজার দর রাখে এর মানে কি অন্যদের সাথে সে প্রতারনা করছে? দোকানদার যেহেতু অর্থ লগ্নি করে পরিশ্রম দিয়ে ব্যবসা করছে সেহেতু পরিস্থিতির প্রয়োজনে মূল্য পুনঃনির্ধারন করতে পারে তবে দেখার বিষয় পণ্য মজুদ করছে কি না বা অতিরিক্ত মূল্য নিয়ে কারো সাথে প্রতারনা করছে কি না। হালাল/হারাম বিষয়টা অনেক গভীর, তাৎপর্যপুর্ণ আর স্পর্শকাতর তাই প্রকৃত তথ্য না জেনে কোন বিষয়কে হালাল/হারাম ঘোষনা করা উটিৎ নয় বরং গোনাহ।
২য় ক্রেতা যদি নিজ ইচ্ছায় ৭৫ টাকা দিয়ে কিনে নেয় তাহলে দোকানীর জন্য সে টাকাটি হালাল হবে| কেননা আল্লাহ ব্যাবসাকে হালাল বলেছেন| এবং এটি ছিল দোকানীর ব্যাবসা|
যদি বাস্তবিক পক্ষেই পণ্য দুটি সার্বিক বিবেচনায় এক ধরনের হয় এবং পণ্যটির বাজার মূল্য ৪৫ টাকাই হয় তাহলে বিক্রেতার জন্য দ্বিতীয় গ্রাহকের নিকট পণ্যটা ৭৫ টাকা বিক্রি করা অন্যায় হয়েছে। ইসলামী অর্থনীতির পরিভাষায় এটাকে গরর বলা হয়। তাদের মধ্যকার ক্রয়-বিক্রয় শুদ্ধ হলেও বিক্রেতা দ্বিতীয় ক্রেতার নিকট থেকে ৩০ টাকা বেশি গ্রহণ করে বড় অমানবিক কাজ করেছেন। তবে অতিরিক্ত এ টাকাটা তার জন্য হালাল এবং বৈধ হবে। ফাতাওয়া মাহমূদিয়া ২৪/৫৭
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy