1 Answers
সম্প্রতি কন্যা সন্তানের বাবা হয়েছেন বিশ্বের অন্যতম উদ্যোক্তা ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। আর এরপর তিনি ঘোষণা দিয়েছেন যে ফেসবুকের ৯৯ শতাংশ শেয়ার মানুষের কল্যাণে দান করবেন। আর এ ঘোষণার পরই এ নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে সমালোচকরা।
আর এসব বিতর্কের জবাব দিয়েছেন ফেসবুকের প্রধান নির্বাহী। সীমিত দায়গ্রস্ত কোম্পানি হিসেবে কল্যাণমূলক এই প্রচেষ্টার বাস্তবায়নে কোনো ট্যাক্স সুবিধা নেয়া হবে না জানিয়ে জাকারবার্গ তার ফেসবুক পেজে এক পোস্টে লিখেছেন, 'দয়া করে ভুল তথ্য ছড়াবেন না।'
‘আমাদের শেয়ার এলএলসি’এর মাধ্যমে বিক্রি হলে অন্য সবার মতোই আমরা অর্জিত মুনাফার উপর ট্যাক্স প্রদান করবো’ বলে পোস্টটিতে উল্লেখ করে বৃহস্পতিবার স্ত্রী প্রিসিলা চ্যানের সাথে ‘চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ’এর মাধ্যমে কি ধরণের কল্যাণমূলক প্রচেষ্টায় সমর্থন দেয়া হবে সে বিষয়েও ধারণা দেন জাকারবার্গ।
এই উদ্যোগের মাধ্যমে শিক্ষা এবং রোগের মতো ক্ষেত্রগুলোতে নজর দেয়া হবে জানিয়ে এমন কিছু জনকল্যাণমূলক কাজে ইতিমধ্যে সহায়তা প্রদানের কথাও জানান তিনি। সাম্প্রতিক সময়ে শিক্ষার সুযোগ বিস্তারে ক্লাসরুমে ইন্টারনেট সংযোগ প্রদানে এডুকেশনসুপারহাইওয়ে’তে এবং সান ফ্রান্সিসকো জেনারেল হাসপাতালে একটি নতুন একিউট কেয়ার ও ট্রমা সেন্টার’এ সর্বমোট ২০ মিলিয়ন ইউএস ডলার অনুদানের বিষয়টি উল্লেখ করা হয়। এই হাসপাতালটিতে প্রিসিলা শিশুরোগ চিকিৎসক হিসেবে কর্মরত।
মঙ্গলবার চ্যান ও জাকারবার্গ ফেসবুকে তাদের শেয়ারের ৯৯ শতাংশ, যার মূল্যমান ৪৫ বিলিয়ন ইউএস ডলার জনকল্যাণমূলক প্রকল্প তাদের জীবদ্দশাতেই কাজে লাগানোর কথা বলেছিলেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy