ও আমার মাথাই মেইন সাবজেক্ট হয়ে গেছে আর পড়াশোনা অপশোনাল।কিন্তু পড়াশোনাকেই আমার মেইন সাবজেক্ট বানাতে হবে,এখন আমার কি করা উচিত্‍?

আমি 2016 সালের এস.এস.সি পরীক্ষার্থী। গত ৫মাস যাবত্‍ একটি মেয়ের সাথে আমার রিলেশন।এই সময়ের মধ্যেই নিজের অজান্তে মেয়েটিকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি,আর মেয়েটিও আমাকে অনেক ভালোবাসি.কিন্তু সমস্যা হলো আমার সারাদিন ওর কথা ভাবতে ইচ্ছা করে.ওর সাখে প্রতিদিন যেসব কথা বলি এগুলো সবসময় মনে পড়ে। পড়ার টেবিলে বসে আমি শুধু এগুলো নিয়েই ভাবি।যার কারনে আমি পড়াশোনায় একদম মন দিতে পারছি না। আর মাএ ২মাস আছে আমার পরীক্ষার,অনেক পড়াশোনা করার দরকার কিন্তু এই একটা কারনেই পারতেছি না। আমি সব কিছুই বুঝি এখন আমার কি করা প্রয়োজন কিন্তু কাজের বেলাই কিছুই পারি না।ও আমার মাথাই মেইন সাবজেক্ট হয়ে গেছে আর পড়াশোনা অপশোনাল।কিন্তু আমাকে যেভাবেই হোক ভালোকরে পড়াশোনা করতে হবে অন্যথায় আমার জীবনের অনেক বড় একটা অংশ বৃথা হয়ে যাবে।ওর চিন্তাগুলো বাদ দিয়ে ভালভাবে পড়াশোনা করার জন্য আমি কি পদক্ষেপসমূহ গ্রহন করতে পারি?এবং কিভাবে তা বাস্তবায়নে সক্ষম হবো?
3208 views

6 Answers

এসবের কথা এখন না ভাবাই ভালো আপনার ভবিষ্যৎ ভালো না হলে কোন মেয়েই আপনাকে পছন্দ করবে না। সে আপনাকে ভালোবাসলেও চাইবে আপনি জীবনে বড় কিছু করেন। তআই পড়ার সময় এইগুলা মাথায় আনবেন না। এস এস সি জীবনের একটি গুরুত্বপূর্ণ পরিক্ষা। আপনাকে বুঝতে হবে।

3208 views Answered

আপনি আপনার প্রশ্নের শেষ প্রান্তে বলেছেন আপনার জীবনের একটি বড় অংশ বৃথা হয়ে যাবে।কেন যাবে কার জন্য যাবে এটা ১বার ভাবুন।আর ১টা কথা মনে রাখবেন জীবনে অনেক মেয়ে পাবেন প্রেম করার জন্য যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে পার।আর এখন যে প্রেম করছেন এটা কিছু সময়ের জন্য ভাল লাগছে।আপনার জীবনের সূচনালগ্নে এটি একটি বাধা।তাই আপনি নিজে প্রতিষ্ঠিত করতে এসব চিন্তা মনের মধ্যে আনবেন না তার জন্য আপনি বিনোদন অথবা খেলাধুলা করে তাকে ভুলতে পারেন।আরেকটি কথা তাকে বলেন আমার পরীক্ষা পর তোমার সাথে যোগাযোগ করব।আমার জন্য দোয়া কর।এভাবে বুঝান এবং নিজে বুঝোন।

3208 views Answered

এরকম একটা সময় প্রায় সবার জীবনে আসে।তাই বলে যে সারাদিন পড়াশোনা বাদ দিয়ে তার সাথে কথা বলবেন তার কথা চিন্তা করবেন এমনটা নয়।যদি এরকমভাবে চালিয়ে যেতে থাকেন তাহলে আপনার ভবিষ্যৎ তেমন ভালো হবে।আমার মনে পড়ালেখা করার জন্য একটা রুটিন করুন এবং সেই রুটিন মাফিক পড়াশোনা করুন আর হ্যা এই সময়টাতে মাথায় কোনো রকম চিন্তা আনবেন না।

3208 views Answered

আর মাত্র য মাস পর পরীক্ষা এটুকু সময়তো আপনাকে ধৈর্য ধরতেই হবে।প্রেম ভালোবাসা মানেই তো ত্যাগ।না আপনার ভবিষ্যত এর জন্য এটুকু ত্যাগ করলেন।এতে কিন্তু আপনার তেমন কোনো ক্ষতি হবে না।

3208 views Answered
আপনি আপনার ভুল বুঝে একটি ভালো পদক্ষেপ গ্রহণ করেছেন। প্রেমের চিন্তাগুলো বাদ দিয়ে ভালভাবে পড়াশোনা করার জন্য আপনি যে পদক্ষেপসমূহ গ্রহন করতেএখানে দেখুন
3208 views Answered

প্রথমে মনটাকে ঠিক করতে হবে। আপনি যাকে ভালবাসেন তাকে নিজের করে ধরে রাখতে চাইলেও আপনাকে পড়তেই হবে এমন একটা মানসিকতা নিজেই তৈরি করুন। আপনি সবে মাত্র sscদিবেন এখনো জীবনের প্রায় পুরোটা সময় পড়ে আছে তাই নিজের ক্যারিয়ার নিয়ে ভাবুন। নিজেই চিন্তা করুন আপনার মত ছেলের সাথে কোন বাবা মা কেন তার মেয়েকে তুলে দেবে!! তাই নিজেকে যোগ্য করে তুলতে হলে পড়াশুনা ঠিকমত চালিয়ে যান। টিনএজ তো এরকম সমস্যা হতেই পারে তাই বলছি এসব একটু কম ভেবে জীবনটা আলোর পথে চালিত করুন। পড়াশুনায় মনোযোগ আনতে : ১। মেডিটেশন করতে পারেন ২।আপনার GF কে বলেন একটু শাসন করতে দেখবেন তার মিষ্টি শাসন আপনার অনেক কাজে আসবে। ৩।জেদ তৈরি করতে হবে।

3208 views Answered

Related Questions

Next steps