কীভাবে আমার শরীরের ত্বক ভিতর থেকে ফর্শা হয়ে উঠবে?
2 Answers
১। বেসন, লেবুর রস ও কাঠবাদাম একসাথে পেস্ট করে ১০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। তারপর ঠান্ডা পানি দিয়ে মুখ পরিষ্কার করে ফেলুন। বেসন ও লেবুর রস মুখের মৃত কোষ, কালোদাগ দুর করতে সহায়তা করে। কাজু বাদাম ত্বকের আর্দ্রতা ধরে রাখে। ২। কলা ও দুধ একত্রে পেস্ট করে মুখে ও ঘাড়ে ১৫ মিনিট রেখেদিন। তারপরে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ত্বক মসৃন করতে কলার কোন জুড়ি নেই। ৩। মধুর ঔষধি গুনের কথা কে না জানে। ত্বক উজ্জ্বল ও মসৃন করতেও মধু খুব কার্যকর। দই, মধু ও লেবুর রস একসাথে মিশিয়ে ২০ মিনিট ধরে মুখে লাগিয়ে রাখুন। এতকিছু হাতের কাছে না থাকলে শুধু মধুই ২০ মিনিট মুখে লাগিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত করলে কিছুদিন পরেই দেখতে পাবেন আপনার ত্বক আগের থেকে অনেক বেশী উজ্জ্বল হয়ে গেছে। ৪। আলু বা টমেটো শুধু ভাল সবজীই নয় বরং এক একটা রং ফসর্াকারী এজেন্ট। আলু এবং টমেটো পেস্ট প্রতিদিন ব্যবহার করলে আপনি পাবেন দ্যুতিময় ত্বক। ৫। মসুরের ডাল, দুধ লেবুর রস এবং চালের গুড়া একসাথে পেস্ট করলেই হয়ে যাবে সুন্দর ও কার্যকরী স্ক্রাব। সপ্তাহে তিন দিন ব্যাবহার করুন। আপনার ত্বক হবে আরো পরিষ্কার। ৬। ডিমের সাদা অংশ ও মধু একসাথে মিশিয়ে ২০ মিনিট মুখে মেখে রাখুন। তার পরে ধুয়ে ফেলুন। ত্বক উজ্জ্বল ও টান টান ভাব আনতে সাহায্য করবে এই ফরমুলা। ৭। এক চামচ চিনির সাথে দুই চামচ লেবুর রস মিশিয়ে আলতো ভাবে মুখে ডলতে থাকুন যতক্ষন পর্যন্ত চিনি পুরোপুরি গলে না যায়। এমনকি পুরো শরীরেও লাগাতে পারেন। পানি, সবুজ সবজী, ফলের রস, মাছ, ডিম রক্ত পরিষ্কার করে থাকে তাই এইগুলো পর্যাপ্ত পরিমানে খেতে হবে। ৮। শিশুদের মত কোমল ও মসৃন ত্বক পেতে দুই চামচ চিনির মধ্যে তিন চামচ বেবী ওয়েল দিয়ে পেস্ট বানিয়ে মুখে নিয়মিত ব্যবহার করুন। মুখে ব্রনের দাগ থাকলে কর্ণফ্লাওয়ার এবং শসার মিশ্রন তৈরী করে প্রতিদিন মাখতে থাকুন। দ্রুত ভাল ফল পাবেন।
ফর্সা সুন্দর ও কোমল ত্বক চায়না এমন লোকের সংখ্যা নেই বললেই চলে। তাই আপনাকে একটু সচেতন ছোট ছোট দুই একটি রুপের পরিচর্চা করে নিজেকে সাজিয়ে নিন অপরুপ সুন্দর করে। আর মন কেড়ে নিন আপনার প্রিয় জনের আর এটা ধরে রাখুন বহুদিনের জন্য। আপনাকে শুধু এই লেখাটা অনুসরণ করলেই চলবে। প্রয়োজনীয় উপকরন : ১) ২ চা চামচ বেসন ২) পরিমাণমতো ভাল দুধ ৩) এক চিমটি পরিমান হলুেদর গুঁড়ো ৪) আপনার ত্বক তৈলাক্ত হলে কয়েক ফোঁটা লেবুর রস ৫) সামান্য একটু মধু যেভাবে তৈরি করবেন: # সর্ব প্রথম আপনার ত্বক পরিষ্কার করে ধুয়ে নিন প্রয়োজনে ফেসওয়াস ব্যাবহার করে সুন্দর করে পরিষ্কার করুন। #এবার একটি পাত্রের মধ্যে উপরের উপকরনগুলো মিশিয়ে নিন ভাল মতো করে । তবে মধু মেশাবেন না। #সুন্দর করে পেস্ট তৈরি করুন । প্রয়োজন মতো দুধ মিশিয়ে নিন। # এটিকে ঘন পেস্টের মতো করে ফেলুন তাহলে এটি ব্যবহার উপযোগি হবে। যেভাবে ব্যবহার করবেন : # তৈরিকৃত পেষ্টটি সমস্ত মুখমন্ডলে ভাল করে মেখে নিন # ঘারে ও গলায় মেখে নিন #অপেক্ষা করুন ২০ মিনিট # পেষ্টটি শুকিয়ে গেলে তা আস্তে আস্তে ঘষে ঘষে তুলুন # এবার পানি দিয়ে ভাল করে মুখ, গলা ও ঘার পরিষ্কার করে ফেলুন। # লক্ষ্য করুন আপনার মুখে আর হলুদের আভা আর নাই। # এবার রেখে দেয়া মধু হাতের আঙ্গুলে অল্প একটু করে নিয়ে মুখে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসেজ করতে থাকুন। # এভাবে ১০ মিনিট ধরে ম্যাসাজ করুন। # এবার হালকা গরম পানি দিয়ে আপনার মুখটা সুন্দর করে ধুয়ে ফেলুন। # এরপর আপনার ত্বকে ৪/৫ ঘন্টা কোন প্রসাধনী বা অন্য কিছু ব্যবহার করবেন না। # সপ্তাহে সর্বোচ্চ ২ দিন বা ১ দিন এভাবে ব্যাবহার করুন। # বেশি ভাল ফল পেতে রাতে করুন। # এভাবে ত্বকের যত্ন করুন মাত্র ৩০ মিনিট, সপ্তাহে ১ দিন বা ২ দিন আর হয়ে উঠুন লাবন্যময়ী সুন্দরী । # এরুপ ১ মাস পার হলে আপনি হবেন অকর্ষনীয় আর কোমল সুন্দর ত্বকের অধিকারী। এক মাস অতি বাহিত হওয়ার পর……… এবার দেখুন নিজেকে আর একমাস আগের ছবির সাথে মিলিয়ে দেখুন আপনার সৌন্দর্য্য । অবাক করার মত সুন্দর।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy