সাংবাদিকতার জন্য কতটুকু পড়তে হবে?
2 Answers
সাংবাদিক হতে শিক্ষাগত যোগ্যতা : অনলাইন/ইলেক্ট্রনিক মিডিয়ায় কাজ করতে হলে তাকে কমপক্ষে অর্নাস অথবা সমমানের ডিগ্রিধারী হতে হবে। তবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা মফস্বলের ক্ষেত্রে শিথিলযোগ্য। সাংবাদিকতার উপর স্নাতক ও স্নাতকোত্তর থাকলে ভালো। সাংবাদিকতায় প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও সাংবাদিকতার উপর যেকোনো কোর্স করলে সহজেই সাংবাদিকতার পেশায় হাতেখড়ি হতে পারে। একটি সফল সর্ট কোর্সের পর পিজিডি ও মাস্টার্স করতে পারলে সাংবাদিক হিসাবে একটি শক্ত ভিতের উপর দাঁড়ানো সম্ভব।
ভাই যেকনো বিষয়ে যতই পড়বেন ততই ভালো সেটা আপনার প্রফেশনে কাজে দেবে। তাছাড়া অনার্স মাস্টার্স টা সাংবাদিকতা নিয়ে শেষ করলে বাংলাদেশে চাকুরী করতে পারবেন। গ্রামাঞ্চলের দিকে যদিও এতটার প্রয়োজন পড়েনা । আর যদি ভালো সি জি পি এ নিয়ে আপনি বাইরে গিয়ে পড়াশুনা করতে পারেন তবে আপনি বাইরেও চাকুরি করতে পারবেন। সবশেষে বলব পড়াশুনার বিকল্প নেই যতই পড়বেন ততই লাভ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy