কিছুদিন আগে বিয়ে করেছি, এখন স্ত্রীকে কি উপহার দিতে পারি?

আমি মাত্র কিছু দিন আগে প্রেম করে মামাতো বোনকে বিয়ে করেছি,আমি চাই তাকে কিছু উপহার দিতে.. কিন্তু আমার বউ চায়না দামি কিছু কিনে টাকা নষ্ট.. করি সে চায় শুধু আমার ভালোবাসা, এখন আমি উপহার হিসেবে কি দিলে ভালো হয়?
3595 views

10 Answers

আপনার ভাগ্য ভালো যে এরকম একজন স্ত্রী পেয়েছেন। তবে আমি বলবো যে এ মুহুর্তে তাকে দামি কোনো গিফট দিবেননা। পারলে তাকে নিয়ে কোনো দর্শনীয় স্থানে ঘুরতে যান।আর একান্তই প্রয়োজন মনে করলে একটা রিং বা হার দিতে পারেন, অথবা দামি মোবাইল ফোন......

3595 views Answered

প্রেমের বিয়েতে আবেগ বেশি কাজ করে থাকে, আপনার সহধর্মনী হয়তো এখন কিছু চাইছেন না, কিন্তু এমন এক সময় আসবে তখন হয়তো বলে বসবেন এই জীবনে আপনি আমাকে কি দিয়েছেন? কি পেয়েছি? পাশের বাড়ীর ওমুককে দেখুন কত কিছুই আছে ইত্যাদি, উক্ত ডায়লগ যখন আপনি শুনবেন তখন আপনার মরে যেতে ইচ্ছে করবে, সাবধান আবেগকে কোনদিনই প্রশ্রয় দিবেন না, ।ও না চাইলেও আপনি দিবেন,

ভালবাসার মানুষকে বিয়ে করছেন বলে বেশি খুশি হওয়ার দরকার মনে করিনা,

তাকে এই মুহুর্তে অবশ্য উপহার দিবেন, কোন জিনিসের প্রতি তার দুর্বলতা রয়েছে কিংবা সে কোন জিনিস ভালবাসে তার প্রতি দৃষ্টি দেয়া জরুরী, মেয়েরা সবচেয়ে বেশি ভালবাসে স্বর্ণের কিছু উপহার পেলে, স্বর্ণ যদি তার কাছে যথেস্ট পরিমান থাকে তাহলে না দেয়াই উত্তম, তবে তাকে একটি বড় ধরনে ডায়রি উপহার দিতে পারেন যদি লেখার অভ্যাস থাকে।
 আপনি বিশেষ কিছু উপহার দিলে সেখানে লেখে রাখবে, বিশেষ কোন ভ্রমনে গেলে সেখানে লেখে রাখবে, ভালবাসার সব স্মৃতি যেন উক্ত ডায়রিতে ছবিসহ লেখে রাখে যাতে পরবর্তিতে যখন আপনার সাথে কোন প্রকার দুরে সরে যাওয়ার সম্ভবনা হয় তখন উক্ত ডায়রিটা যেকোন সময় দেখলে বা পড়লে আপনার যত ভালবাসা তার প্রতি ছিল তা ভেসে উঠবে কিংবা দুরে সরে না যাওয়া ক্ষেত্রে আপনাকে সে ডায়রিটা কাজ দিবে,

এটা অবশ্যই আমি পরিক্ষিত,

 আল্লাহ আপনার বিয়ে আপনার জন্য রহমত হিসেবে থাকুক, সুখে থাকুন আমিন
3595 views Answered

আলহামদুলিল্লাহ । আমি মনে করি এই ব্যপারে আপনার স্ত্রীর মতামত কে গুরুত্ব দিন । যেহেতু আপনি আপনার স্ত্রীর ব্যপারে আগে থেকে জানেন সে ক্ষেত্রে তার পছন্দের কিছু দিন যেটা তার ভাল লাগবে ।

3595 views Answered

আপনি তাকে প্রেম করে বিয়ে করেছেন।তো প্রেম করার সময় আপনি তার সবচেয়ে পছন্দের জিনিসটা জেনেছেন। এই পছন্দের জিনিসটা উপহার হিসেবে দিতে পারেন।

3595 views Answered

আপনি আপনার পছন্দের সবচেয়ে ভালো বইটি গিফট হিসেবে দিতে পারেন। যেটি পড়লে আপনার মন একদম ভালো হয়ে যায়।

3595 views Answered

"আলোকিত নারী" নামক একটি কিতাব আছে তা দিতে পারেন।

3595 views Answered

মেয়েদের খুব পছন্দের চাওয়া হল, নাকফুল,আংটি, বা হার,বা চুড়ি,কিছু যদি আপাতত দিতেই চান,তবে এগুলোর মধ্যে কিছু দিন।

3595 views Answered

আপনি তাকে একটি মোবাইল উপহার দিতে পারেন যা দিয়ে আপনি দুরে কোথায়ও গেলে তার সাথে কথা বলতে পারেন।

3595 views Answered

আপনার যদি টাকা পয়সা একটু বেশী থাকে তাহলে তাকে নেক্লেস উপহার দিতে পারেন। অথবা টাকা পয়সা একটু কম হলে রিং দিতে পারেন। অথবা আপনার স্ত্রী কি পেলে খুশী হবে সেটা মেবি আমাদের চেয়ে আপনি ই বেশী জানেন সে অনুপাতে কিছু উপহার দিন।

3595 views Answered

একটা কোরান শরীফ ও একটা কিতাব "বেহেশতী জেওর" উপহার দিন। এর চেয়ে দামী উপহার আর হতে পারেনা।

3595 views Answered

Related Questions

Next steps