ভালবাসায় বিফলতা?
2 Answers
প্রথমেই বলি, জীবনটা যদি একটি বই হয় তাহলে ভালোবাসাটা হচ্ছে সেই বইয়ের একটি অধ্যায়। আমি কেন, একটি অধ্যায়ের ব্যর্থতার জন্য পুরো বইটা ছিড়ে ফেলবো??? ভালোবাসাটাকে সিরিয়াস ভাবুন তবে এতটা নয়, যতটা আপনার জীবন বিপন্ন করে দেয় । ভালোবাসাটা হচ্ছে, মন দেয়া-নেয়ার ব্যাপার । যা চাইলেই হয়না আবার জোর করেও হয়না। আপনি আগে এটা খোজ নিন, তার (মুন্নির) অন্য কারো সাথে সর্ম্পক আছে কিনা । যদি থাকে, তাহলে সেদিকে যাওয়াটা আপনার উচিত হবেনা। আপনি যেমন তাকে ছাড়া থাকতে পারবেন না, সেও তেমনি তার আপনজনকে ছাড়া থাকতে পারবেনা । যদি তার অন্য কোন রিলেশান না থাকে,তাহলে তার সাথে নির্বিন্তে শান্ত হয় যোগাযোগ করার চেষ্টা করুন । তাকে এটা জিজ্ঞেস করুন যে, সে আপনাকে কেন চায়না? বা আপনার প্রতি তার কোন ইন্টারেস্ট নেই কেন? যদি সে উপযুক্ত কোন কারন দেখায়, তাহলে তা সমাধান করার চেষ্টা করুন বা প্রতিশ্রুতি দিন যে আপনি সমাধান করতে পারবেন। যা কিছু করেন, তাকে বিরক্ত করে নয় । সামাজিক একটা ব্যাপার আছে, সেটা বুঝে কাজ করবেন। আর আরো একটু শক্ত হতে হবে।
ভালোবাসা জীবনের একটা অংশ শুধু,যদিও জীবন ভালোবাসায় পরিপূর্ণতা পায়,কিন্তু অনেক ক্ষেত্রে ভালোবাসার টানে মানুষ অসাধ্য কাজও সাধন করে,আবার সামান্য ভালোবাসার অভাবে নিজেকে শেষ করে দিতে পারে,তবে তা কাপুরুষতার লক্ষণ,বিফলতাঈ সফলতার সোপান,যদি আপনি তা বুঝে এগুতে পারেন।হ্যাঁ প্রিয় মানুষের মন পেতে আপনি নিজেকে এমনভাবে সড়ুন যে,আপনার প্রিয় মানুষটি যা চায়,তার ১০০%যেন সে আপনার মাঝে পায়।।।থেমে যাবেন না,এগিয়ে যাওয়ার নাম জীবন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy