SSC পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে পরীক্ষার্থীদের পক্ষ থেকে দেওয়ার জন্য একটি বক্তৃতা কেউ কি তৈরি করে দিবেন?
3 Answers
প্রথমে স্যার ও উপস্থিত গন্যমান্য ব্যক্তিদের সালাম ও শ্রদ্ধা জানিয়ে শুরু করবেন বক্তব্য।।। তার পর:: বিদায় শব্দটি অনেক কষ্টের হলেও তবুও আজ আমায় বলতে হচ্ছে, কারন আজ আমি এবং আমার সহপাঠীরা সেই শব্দটার সামনে দাড়িয়ে আছি,বাস্তবতা কল্পনা এতী দূরে কেন জানিনা,আজ ছেড়ে যেতে হবে আমাদের সপ্নের বীজবোনা সেই বীজতলা, ছেড়ে যেতে হবে ছায়া দেওয়া সেই বড় বড় গাছগুলো,আমাদের প্রিয় স্যারদের বলছি,আমারা যদি আপনাদের চোখে কোন অন্যায় করে থাকি নিজের সন্তানের মত ভেবে আমাদের ক্ষমা করে দিবেন,আমাদের সুন্দর ভবিষ্যৎ এর জন্য দোয়া করবেন, আর আমার স্নেহের ছোট ভাই-বোন দের আমারা সব সব-সময় মিস করব,তোমাদের প্রতি যদি কোনদিন অন্যায় করে থাকি,ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখ আমাদের,দোয়া করিও আমাদের জন্য,,,,তারপর সবার কাছ থেকে বিদায় নিবেন ।।।।।।।
বিসমিল্লাহির রহমানির রাহিম, মঞ্চে উপস্থিত প্রধান অতিথি এবং আমার শ্রদ্ধেয় সকল শিক্ষক ও আমার সামনে উপবিষ্ট সকল শিক্ষার্থীদের কে আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক সালাম এবং শুভেচ্ছা । অত্যান্ত দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজ আমাদের বিদায় অনুষ্ঠান। যদিও আমরা মনে করি এটা একটা বিদায়ের আনুষ্ঠানিক মাত্র। কারণ মন থেকে চিরতরে বিদায় নেওয়া কখনো সম্ভব হবে না। দীর্ঘদিন ধরে আমরা এই প্রতিষ্ঠানে পড়েছি এবং এই প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষক শিক্ষিকাবৃন্দ আমাদেরকে বিভিন্ন বিষয় অত্যান্ত দক্ষতার সাথে পড়িয়েছেন এবং বিভিন্ন বিষয়ে সাহায্য করেছেন তা আমরা কখনোই ভুলবো না। এজন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু ইচ্ছে না থাকা সত্ত্বেও আমাদেরকে আজ অত্র প্রতিষ্ঠান থেকে বিদায় নিতে হচ্ছে। আজ শিক্ষাজীবনের একটি অধ্যায় সমাপ্ত করে পরের আরেকটি অধ্যায়ে পা রাখার উদ্দেশ্যে আমরা বিদায় নিচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে শিক্ষাজীবনে আরো উন্নতি করে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে পারি। এছাড়া এখানে দীর্ঘ শিক্ষাজীবনে আপনাদের অনেক শাসন-বাড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে যা সাময়িক বিরক্তিকর মনে হলেও এখন এই শেষ মুহূর্তে বুঝতে পারছি এটা আমাদের জন্য কতটা দরকারি ছিলো। তাই আমাদের কোনো আচরণের যদি কোনো শিক্ষক/শিক্ষিকা কষ্ট পেয়ে থাকেন বা ছোট কিংবা বড় কোনো ভুল করে থাকি তাহলে আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।সমস্ত ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে আমি বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং সেই সাথে ছোট ভাইদের বলবো তোমরা কখনো শিক্ষক/শিক্ষিকার সাথে খারাপ আচরন করবে না । পরিশেষে আমি এই প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের সকল শিক্ষক/শিক্ষিকাবৃন্দের উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। - ধন্যবাদ সবাইকে।
বিদায় অনুষ্ঠানের ভাষন
বিসমিল্লাহির রাহমানির রাহীম
আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ, আমার প্রিয় শিক্ষক-শিক্ষিকা মন্ডলী এবং আমার ছোট ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম.
আজকের এই দিনে আমি শ্রদ্ধাভরে স্বরন করছি। শহীদ গাজী আলাউদ্দিন মাষ্টারকে। যিনি এই চর এলাকার মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করার জন্য তার অসামান্য অবদান নূতন বাক্তার চর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
আমি আরও স্বরন করছি বীর মুক্তিযোদ্ধা আতিক উল্লাহ চৌধুরিকে। যিনি এই প্রতিষ্ঠানকে কলেজে পরিবহণ করে আমাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পথকে সহজ করে দিয়েছেন। ওনার জন্যই আমারা আজ উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছি।
আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমারা যেন এই স্কুল এন্ড কলেজের মুখ উজ্জল করতে পারি এবং এই প্রতিষ্ঠানের জন্য সম্মান বয়ে আনতে পারি।
কবি'র ভাষায় বলতে চাই,
কত স্মৃতি হাসি উল্লাস মাখা দিন
মিশে আছে এইখানে
প্রতিটি পাথর-বেঞ্চ-ঘণ্টা সবার মাঝে
আমাদের ভালবাসা
আজ ছাড়িতে হবে এসব,
দিতে হবে বলি, একি ব্যাথা।
রচিত হবে স্মৃতির মাঠ, হবে কি আর কখনো এভাবে আসা?
হে প্রিয় আলয়, তোমায় বলি, করি শেষ আরতি
আমাদের যেন ভুলিও না তুমি,
রেখো মনে চিরদিন।
সবশেষে,
এই স্কুল থেকে চলে যাচ্ছি কিন্তু রেখে যাচ্ছি স্মৃতি।
আমাদের সকল ভুল,বেয়াদবি মাফ করে দেবেন।
আর সকল ছোটভাই দের জন্য
রইলো শুভকামনা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy