আমি দাখিল পরীক্ষার্থী । বিদায়ী ছাএদের পক্ষ থেকে আমার বক্তব্য কি কি হতে পারে। আমার বক্তব্যটা লিখে দিবেন?
2 Answers
উপাস্তিত মাদ্রাসার সন্মানিয় সভাপতি,সেগরেটারি,উপানস্তিত মাদ্রাসার সন্মানিয় সুপার এবং সহকারি শিক্ষক গন,আরো উপাস্তিত গন্য মান্য ব্যাক্তি বর্গ ও আমার ছোট ভাই বোনেরা। সকলে আমার সালাম গ্রহণ করুণ।আসালামু আলাইকুম। আজকে আমরা এখানে উপস্তিত হয়েছি আমাদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে।আমরা আজ বিদায় নিয়ে চলে যাব এই মাদ্রাসা থেকে।আমাদের কাছে এটি আনেক দুঃখের।যারা আমাদের এতো বছর মাতা পিতার মতো আগলে রেখেছে আজ তাদের কে ছেড়ে আমাদের চলেযেতে হবে।তবে যেমনি দুঃখ আছে তেমনি সুখ ও কারন আমরা তাদের শিক্ষায় কতোটা আলোকিতো হয়েছি তা প্রমান করার সময় এসে গেছে।আবস্যই আমরা ভালো কিছু করে তাদের এবং আমাদের পরিবারে মুখ উজ্জল করবো।আমরা জানি আমাদের এবিদায় খনিকের।তবুও মন মানতে নারাজ।তার পরেও চলে যেতে হবে।আমি আমার সকল শিক্ষক দের উদ্দেস্যে একটা কথাই বলতে চাই আমরা আপনাদের ছেলে মেয়েদের মতো।তাই আমরা যদি কখনো কোন বেয়দবি করে থাকি তা হলে আমাদের ক্ষসা করবেন।এবং আমাদের দোয়া করবেন।আর আমি আপনাদের সকলের কাছে দোয়া কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসালামু আলাইকুম
"বিসমিল্লাহির রাহমানির রাহিম"
উপস্থিত শ্রদ্বিয় স্যার এবং গুরুজনেরা
আসসালামু আলাইকুম
অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজ আমাদের বড় ভাইদের বিদায় অনুষ্ঠান। যদিও আমরা মনে করি এটা একটা বিদায়ের আনুষ্ঠানিকতা মাত্র। কারণ মন থেকে চিরতরে বিদায় দেওয়া হয়তো সম্ভব হবে না। আমরা অনেকদিন ধরে রিদয় রাঙানো গাঁথা সূরে এই মাদ্রাসাতে আছি। আমরা এখানে সবাই ভাইয়ের মত ছিলাম। আপনারা আমাদের বড় ভাইয়ের মতো ছিলেন। আপনাদের অনুসরণ করে আমরা এগিয়ে গিয়েছি। আপনাদের নিকট আমরা অনেক কিছু শিখেছি। এজন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু ইচ্ছে না থাকা সত্ত্বেও আপনাদেরকে আজ এখান থেকে বিদায় নিতে হচ্ছে। বিদায় সবাইকেই নিতে হবে। মূলত আমাদের জীবনতো খুবই ছোট। এই মাদ্রাসা পরিসরটা আরও ছোট। কারণ প্রয়োজনের তাগিদে বিভিন্ন জায়গায় চলে যেতে হয়। তার পরেও আমরা অনেক দিন মিলেমিশে ছিলাম । শীতের শিশির বিন্দুর মতোই বেলা বাড়ার সাথে সাথেই তা মিলিয়ে যায়। আমরাও খুব শিগগিরই বিদায় নিয়ে আপনাদের পিছু পিছু চলে আসব। আজ শিক্ষাজীবনের একটি অধ্যায় সমাপ্ত করে পরের আরেকটি অধ্যায়ে পা রাখার উদ্দেশ্যে আপনারা বিদায় নিচ্ছেন। আপনাদের জন্য আমাদের দোয়া যেন আপনারা সাফল্যের স্বর্ণ শিখরে পদার্পণ করতে পারেন। আপনারা যেন ভবিষ্যতে শিক্ষাজীবনে আরো উন্নতি করে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে পারেন। আমরাও আপনাদের চলা পথ ধরে এগিয়ে যেতে চাই। এছাড়া এখানে আপনাদের সাথে আমাদের আচরণ বা ব্যবহারে কোন কষ্ট পেয়ে থাকলে নিজগুনে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিদায় দিতে মন চাচ্ছে না , তবুও বিদায় দিতেই হবে।
যাই হোক, বিদায়ী মুহূর্তে আর বেশি কিছু বলতে চাই না, এই কলেজের সকল ছোট ভাইদের পক্ষ থেকে আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি।
সবাইকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা রইল,,,,,!
"আসসালামু আলাইকুম"
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy