1 Answers
কক্সবাজার প্রতিনিধি: সন্দ্বীপের হরিশপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মৌলভি আবুল ওয়ালা খান ১১০ বছর বয়সে পুত্র সন্তানের বাবা হলেন! রোববার ৮ নভেম্বর দুপর ১২টা ৩০মিনের সময় সন্দ্বীপ মেডিকেল সেন্টারে তার দ্বিতীয় স্ত্রী নুর নাহার বেগম (৩৫) কোনো ঝুঁকি ছাড়াই এ সন্তান জন্ম দেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রিয়াজ উদ্দীন (রুবেল) জানান, চিকিৎসা শাস্ত্রে সাধারণত ৭০/৭৫ বয়স পর্যন্ত পুরুষদের সন্তান জন্ম দেয়ার ক্ষমতা থাকে। তবে ১১০ বছর বয়সী বৃদ্ধের সন্তানের জনক হওয়াটা আশ্চর্যের বিষয় ছাড়া আর কিছু নয়। তিনি বলেন, মা ও সন্তান উভয়েই সুস্থ। তবে বৃদ্ধ আবুল ওয়ালা খানকেও শারীরিকভাবে অনেকটাই সুস্থ দেখা গেল।
মৌলভি আবুল ওয়ালা খান পুত্র সন্তান হয়েছে জেনে বিকেল ৪ টার দিকে হাসপাতাল কম্পাউন্ডে আসেন। টেক্সি থেকে নামাতে ও হেঁটে হাসপাতালে প্রবেশ করতে তার একজনের সাহায্য নিতে হযেছে। একশ’রও বেশি তার বয়স অতিক্রম করায় চোখে ভালো দেখেন না, মাথা ঘুরায়, শরীর কাঁপে এই ধরনের সমস্যাগুলো লক্ষ করা যায়। তবে এই বয়সে পুত্র সন্তানের বাবা হতে পেরে তিনি বেজায় খুশি।
জানা যায়, আবুল ওয়ালার প্রথম স্ত্রী ৭৫ বছর বয়সে মারা যাওয়ার পর ৮ বছর আগে অর্থাৎ ১০২ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করেন (স্ত্রীরও এটি দ্বিতীয় বিয়ে)। তখন তার দ্বিতীয় স্ত্রীর বয়স ছিল ২৭ বছর।
এদিকে মৌলভি আবুল ওয়ালা খান ১১০ বছর বয়সে পুত্র সন্তানের বাবা হওয়ার খবর জানাজানি হলে কৌতূহলবশত অনেকেই এই বাবাকে একনজর দেখার জন্য সন্দ্বীপ মেডিকেল সেন্টারে ভিড় জমান।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy