2 Answers
আদম (আ) এর যমানায় কুরবানী কবুল হয়েছে বুঝা যেত যদি আকাশ থেকে এক আগুনের হলকা নেমে এসে কুরবানীকৃত পশুটিকে আত্মস্থ করে ফেলত। আদম (আ) এর পুত্র হাবিলের কুরবানী এভাবে কবুল হয়।
আগেকার যুগে কুরবানী কবুল হয়েছে বলে যে নিদর্শন পেত সে নিদর্শন হলোঃ তৎকালে কুরবানী গৃহীত হওয়ার একটি সুস্পষ্ট নিদর্শন ছিল এই যে, আকাশ থেকে একটি অগ্নিশিখা এসে কুরবানীকে ভস্মিভূত করে আবার অন্তর্হিত হয়ে যেত। যে কুরবানী অগ্নি ভস্মিভূত করতো না, তাকে প্রত্যাখ্যাত মনে করা হতো। কুরবানীর ইতিহাস খুবই প্রাচীন। সেই আদি পিতা আদম আলাইহিস সালাম এর যুগ থেকেই কুরবানীর বিধান চলে আসছে। আদম আলাইহিস সালাম-এর দুই ছেলে হাবীল ও কাবীলের কুরবানী পেশ করার কথা আমরা মহাগ্রন্থ আল-কুরআন থেকে জানতে পারি। মহান আল্লাহ বলেন, অর্থাৎ, আদমের দুই পুত্রের (হাবিল ও কাবিলের) বৃত্তান্ত তুমি তাদেরকে যথাযথভাবে শুনিয়ে দাও, যখন তারা উভয়ে কুরবানী করেছিল, তখন একজনের কুরবানী কবুল হল এবং অন্য জনের কুরবানী কবুল হল না। তাদের একজন বলল, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। অপরজন বলল, আল্লাহ তো সংযমীদের কুরবানীই কবুল করে থাকেন। (সুরাঃ মায়েদাঃ ২৭) আদম (আঃ)-এর দুই পুত্র হাবীল ও কাবীল। কাবীল হাবীলের চেয়ে বয়সে বড়। একদা উভয়েই আল্লাহ তাআলার জন্য কুরবানী করেছিল। কিন্তু কী জন্য করেছিল তার বর্ণনা বিশুদ্ধভাবে কিছু পাওয়া যায় না। ইমাম ইবনু কাসীর (আঃ) তাঁর তাফসীরে এ সম্পর্কে কয়েকটি বর্ণনা নিয়ে এসেছেন সেগুলো বিশুদ্ধ নয়। তাই বলা যায়, তখন কুরবানীর বিধান ছিল, একদা তারা উভয়ে কুরবানী করল। কাবীলের কুরবানী কবূল না হওয়ায় হাবীলের সাথে হিংসা করে সে তাকে হত্যা করে। এটাই আয়াতের সাথে অধিক সামঞ্জস্য। তবে এ কথা প্রসিদ্ধ যে, দুনিয়ার প্রাথমিক অবস্থায় আদম ও হাওয়া (আঃ)-এর একটি ছেলে ও একটি মেয়ে একসাথে জন্মগ্রহণ করত। পরবর্তী গর্ভে অনুরূপ একটি ছেলে ও একটি মেয়ে জন্মগ্রহণ করত। তখন পূর্ব গর্ভের ছেলে মেয়ের সাথে পরবর্তী গর্ভের ছেলে-মেয়ের বিবাহ দেয়া হত। হাবীলের যমজ বোন সুন্দরী ছিল না। কিন্তু কাবীলের যমজ বোন সুন্দরী ছিল। তৎকালীন শরীয়ত অনুপাতে হাবীলের বিবাহ কাবীলের যমজ বোনের সাথে আর কাবীলের বিবাহ হাবীলের যমজ বোনের সাথে হবার কথা। কিন্তু কাবীল তা মানতে অস্বীকৃতি জানাল। আদম (আঃ) কাবীলকে বুঝালেন। কিন্তু সে বুঝতে চেষ্টা করল না। অবশেষে আদম (আঃ) উভয়কে আল্লাহ তা‘আলার নামে কুরবানী পেশ করার নির্দেশ দিলেন এবং বললেন: যার কুরবানী কবূল হবে কাবীলের যমজ বোন তার সাথে বিবাহ দেয়া হবে। হাবীল ছিল মেষওয়ালা, ফলে হাবীল একটি মোটা তাজা মেষ কুরবানীর জন্য পেশ করল। আর কাবীল ছিল কৃষক, সে কিছু গমের শিষ কুরবানীর জন্য পেশ করল। আসমান থেকে আগুন এসে হাবীলের কুরবানী জ্বালিয়ে দিল, যা কবূল হবার নিদর্শন। কাবীলের কুরবানী গ্রহণ করা হল না। ফলে হিংসায় সে হাবীলকে হত্যা করার মনস্থ করল। পরে কুরআনে উল্লিখিত ঘটনা ঘটে। তবে উক্ত ঘটনাকে কেন্দ্র করে তারা কুরবানী করেছিল বলে এর কোন নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায় না। (ইবনু কাসীর, অত্র আয়াতের তাফসীর)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy