2 Answers
আমরা লম্বা হওয়ার জন্য কত কিই না করে থাকি। নানা রকম ব্যায়ামসহ রিং এ ঝুলে লম্বা হওয়ার চেষ্টা করি। কিন্তু কয়েকটি খাবার রয়েছে যেগুলো আপনাকে সহজেই আপনাকে লম্বা হতে সাহায্য করবে।
যে কেও যে কেনো সময় লম্বা হতে পারে না। তারজন্য বয়সের একটা সময়সীমা রয়েছে। একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত মানবদেহের এই বৃদ্ধি ঘটে থাকে। তখন বাড়তে থাকে উচ্চতা। দেহ কতখানি লম্বা হবে মূলত সেটি অনেকটাই জেনেটিক। তবে কিছু কিছু ক্ষেত্রে এটি নির্ভর করে খাওয়া-দাওয়ার ওপর। পর্যাপ্ত পুষ্টির অভাবে অনেক সময় শরীর বৃদ্ধি বা লম্বা হতে পারে না। আবার কিছু খাবার রয়েছে যেগুলো দেহ বৃদ্ধির প্রক্রিয়াকে ত্বরান্বিতও করে থাকে। জেনে নেওয়া যাক এমন কিছু অসাধারণ খাবারের কথা।
আপেল
আপেলে রয়েছে ফাইবার ও পানি। এই ফাইবার এবং পানি বাচ্চাদের লম্বা হতে সাহায্য করে থাকে। আর তাই প্রতিদিন খাবারের আধা ঘণ্টা আগে বাচ্চাদের একটি করে আপেল খেতে দিন। এতে আপনার বাচ্চাকে 2ফাইবারটি লম্বা হতে সাহায্য করবে।
ডিম
ডিম একটি স্বাস্থ্যকর খাবার এটি আমাদের সকলের জানা। এই ডিমে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ভিটামিন। যে কারণে শরীরের বৃদ্ধি হয়ে থাকে এবং লম্বা হতে সাহায্য করে থাকে।
ডার্ক চকলেট
আমরা বাচ্চাদের চকলেট খেতে দিতে চাইনা। আমরা মনে করি চকলেট খেলে নানা রকম ক্ষতি হতে পারে। কিন্তু এই ডার্ক চকলেট বাচ্চাদের লম্বা হতে সহায়তা করে। এতে থাকা ক্যালরি কোষ বৃদ্ধি করে, যে কারণে বাচ্চারা লম্বা হয়ে ওঠে।
বাদাম
বাদাম বা কাজুবাদাম আমরা সখ করে বা কোথাও বেড়াতে গেলে সময় কাটানোর জন্য খেয়ে থাকি। কিন্তু এই বাদাম স্বাস্থ্যের জন্য খুবই উপযোগী একটি খাবার। এই বাদামে থাকা বিভিন্ন প্রোটিন ও ভিটামিন দেহের বিভিন্ন পুষ্টি যোগায়। তাছাড়া এটি লম্বা হতেও সহায়তা করে থাকে।
স্যুপ
স্যুপ আমরা শুধুমাত্র অসুস্থ্য ব্যক্তিকে খাওয়ায়ে থাকি। কিন্তু এই স্যুপ স্বাস্থ্য উপযোগী একটি খাবার। এতে প্রচুর ক্যালরি রয়েছে যা ক্ষুধা বাড়িয়ে দেয়। ফলে অতিরিক্ত খাবার গ্রহণের ফলে কোষ বৃদ্ধি করে লম্বা করে তোলে। তাই নিয়মিতভাবে আপনার বাড়ন্ত বাচ্চাদের এই স্যুপ খাওয়ান।
ছোলা, মসূর, মটরশুটি
ছোলা, মসূর, মটরশুটিতে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্টস, ভিটামিন বি ও আয়রণ রয়েছে। যা শরীরের কোষ বুদ্ধিতে সহায়তা করে থাকে। এটি লম্বা হতেও সাহায্য করে থাকে। তাই ছোলা, মসূর, মটরশুটি বেশি করে খাদ্য তালিকায় রাখুন। প্রতিদিন এই খাবারগুলো নিয়মকরে খাওয়ার চেষ্টা করুন।
লম্বা হওয়ার গোপন বাসনা সকলের মধ্যেই থাকে, নারী-পুরুষ সবাই চায় লম্বা হতে। লম্বা হলে দেহের আকৃতিও সুন্দর দেখায়। সেই সঙ্গে সব ধরণের পোশাক-আশাকই মানিয়ে যায়। সাধারনত বংশগত বৈশিষ্ট্যের উপর কার উচ্চতা কেমন হবে তা নির্ভর করে অনেকাংশে। কিন্তু বংশগত বৈশিষ্ট্য ছাড়াও পুষ্টির উপরও উচ্চতা নির্ভর করে অনেকাংশে। কিছু কিছু খাবার উচ্চতা বৃদ্ধিতে সহায়ক। সাধারণত পুরুষের উচ্চতা সর্বোচ্চ ২৪ বছর পর্যন্ত ও নারীর উচ্চতা সর্বোচ্চ ২১ বছর পর্যন্ত বৃদ্ধি পায়। আসুন জেনে নেই লম্বা হওয়ার কিছু প্রাকৃতিক উপায়/ খাবার- বাঁধাকপিঃ বাঁধাকপিতে আছে ক্যান্সার প্রতিরোধী উপাদান। এছাড়াও বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, আয়রন, প্রোটিন ও ফাইবার আছে। এই উপাদান গুলো সম্মিলিত ভাবে শরীরের বৃদ্ধি ত্বরান্বিত করতে সহায়তা করে এবং গ্রোথ হরমোনের কার্যকারিতা বাড়ায়। তরকারী হিসেবেও বাঁধাকপি খুবই সুস্বাদু। বাঁধাকপিকে আপনি আপনার খাদ্যতালিকায় রাখতে পারেন প্রতিদিনই। মটরশুঁটিঃ শীতকালীন এই সবজিটি খেতে অত্যন্ত সুস্বাদু ও সবার কাছে বেশ জনপ্রিয়। বড় ছোট সবাই খুব পছন্দ করে মটরশুঁটি খেয়ে থাকেন। মটরশুটিতে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, ফাইবার, লু্টেইন ও প্রোটিন আছে যা শরীরের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে এবং উচ্চতা বাড়াতে সহায়ক। ব্রোকলিঃ ব্রোকলি হলো ফুলকপি গোত্রের একটি সবজি। দেখতে ফুলকপির মত এই সবজিটির রঙ সবুজ। ব্রোকলি খুবই পুষ্টিকর একটি সবজি। ব্রোকলিতে ভিটামিন সি, অনেক রকম ফাইবার ও আয়রন আছে। এছাড়াও ব্রকলিতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। ব্রকলি গ্রোথ হরমোনের কার্যক্ষমতা বাড়ায় এবং উচ্চতা বাড়াতে সহায়তা করে। ঢেঁড়সঃ কিছুটা আঠালো এই সবজিটি অনেকেরই প্রিয় খাবার। আবার আঠালো ভাবের জন্য কেউ কেউ অপছন্দও করেন ঢেঁড়স সবজিটি। ঢেঁড়স কারো কারো কাছে ভেনডি নামেও পরিচিত। ঢেঁড়স একটি পুষ্টিকর সবজি। এতে আছে ভিটামিন, মিনারেল, কার্বোহাইড্রেট, পানি ও ফাইবার। এই উপাদানগুলো গ্রোথ হরমোনের কার্যক্ষমতা বাড়িয়ে উচ্চতা বাড়াতে সহায়তা করে। পালং শাকঃ পালং শাক পৃথিবীর সবচাইতে বেশি পুষ্টিকর খাবারগুলোর মধ্যে একটি। পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন, ফাইবার ও মিনারেল আছে। ফলে পালং শাক গ্রোথ হরমোনের কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং দেহের উচ্চতা বাড়াতে সহায়তা করে। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy