1 Answers
আমরা প্রত্যেকেই ঘুমের মধ্যে কম-বেশি স্বপ্ন দেখে থাকি। কখনো কখনো খারাপ স্বপ্নও দেখে থাকি। কিন্তু এই খারাপ স্বপ্ন দেখলে আমাদের কি করা উচিত অথবা কি করা উচিত নয় আসুন ইসলামের আলোকে জেনে নেই এর সমাধান।
পবিত্র হাদীস শরীফে উল্লেখ আছে যে, যদি কোন ব্যক্তি ঘুমের ঘোরে কোন খারাপ স্বপ্ন দেখে তাহলে সে ব্যক্তি ঘুম থেকে জেগে ওঠার সাথে সাথে ( আউযু বিল্লাহি মিনাশ শাইত্বানির রাজিম।) এটা তিনবার পাঠ করে বাম কাঁধের উপর আস্তে আস্তে ফুঁ দেবে। আর যদি সম্ভব হয় তাহলে ওযু করে দু’রাকায়াত নামাজ আদায় করে স্বপ্নের খারাপ ফলাফল হতে মহান আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে।
আর এসব কোন কিছুই সম্ভব না হলে কমপক্ষে শোয়ার অবস্থা পরিবর্তণ করে ঘুমাবে। আর এ খারাপ স্বপ্নের কথা কারো নিকট বলবে না। অবশ্য একান্ত আবশ্যক বলে মনে করলে কোন অভিজ্ঞ আলেমের নিকট বলা যেতে পারে।
সাবধান! কোনরুপ স্বপ্ন না দেখে মিথ্যা বানোয়াটভাবে বর্ণনা করা কবীরা গুণাহ। এদের সম্পর্কে পবিত্র হাদিস শরীফে উল্লেখ আছে, যে ব্যক্তি কোন স্বপ্ন না দেখে বলে থাকে যে, আমি স্বপ্নে দেখেছি এমন ব্যক্তিকে কিয়ামতের মাঠে কঠিন শাস্তি ভোগ করতে হবে।(বুখারী, মুসলিম, তিরমীযি)।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy