আমি অপরিচিত একটা মেয়ের সাথে কীভাবে কথা বলবোকীভাবে তাকে প্রপোজ করবো প্লিজ ক্রমান্বয়ে বলেন?
2 Answers
অপরিচিত কারো সাথে কথা বলার কয়েকটি টিপস্- ১। মনটাকে শান্ত রাখুন আর সব রকমের দুঃশ্চিন্তা এবং অস্থিরতা থেকে দুরে থাকুন। আপনি যেমন ঠিক তেমনই আচরণ করুন। তাহলে খুব সহজেই আপনি অপরিচিত কারো সাথে কিছু সময় কাটাতে পারবেন। ২। দুই পক্ষের মধ্যকার সাক্ষাতটি ফলপ্রসূ করার জন্য সবচেয়ে জরুরি হচ্ছে তাদের তাকানোর দৃষ্টিভঙ্গি। বারবার চোখের পলক ফেলবেন না। তাদের দিকে আগ্রহী/কৌতুহলী দৃষ্টিতে তাকান এবং কথা বলার সময় মুখে একটা মিষ্টি হাসি রাখুন। ৩। সাধারন কিছু বিষয় নিয়ে কথা বলুন। যদি আপনি কিছু কিনতে যান এবং অপরিচিত সেই লোকটিও একই জিনিস কিনতে যায় তবে সেই পণ্যটি নিয়ে কথা বলতে পারেন। আর এভাবেই আপনি কথা চালিয়ে যেতে পারেন। ৪। যদি আপনি কোন অনুষ্ঠানে থাকেন তবে কিভাবে আপনি দাওয়াত পেলেন এবং আপনি অনুষ্ঠানটি কেমন উপভোগ করছেন এ সম্পর্কে কথা বলতে পারেন। যদি অপর পক্ষ অন্য কোন বিষয় যেমন- নাচ, গান বা খাবার নিয়ে কথা শুরু করে তবে আপনাকেও এই বিষয়গুলো নিয়েই কথা শুরু করতে হবে যাতে আলাপচারিতাটি সুন্দরভাবে এগিয়ে যায়। ৫। অপরিচিত কারো সাথে কথা বলতে চাইলে অথবা অনেকের মধ্যে গিয়ে হঠাৎ কথা শুরু করতে চাইলে আপনাকে এমন একটি বিষয় নির্বাচন করতে হবে যা সবার পছন্দনীয়। জনপ্রিয় সব হাল ফ্যাশনের কথা জানতে চাইলে ইন্টারনেটের সাহায্য নিতে পারেন। কিন্তু রাজনৈতিক ও ধর্মীয় বিষয়গুলো এড়িয়ে চলার চেষ্টা করুন। যদি অপর পক্ষের কথা আপনার কাছে সুবিধাজনক মনে না হয় তবে আলাপচারিতাটি চালিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে না। ৬। অপরিচিত কারো সাথে কথা শুরু করার পদ্ধতি শিখতে চাইলে এই বিষয়ের উপর লেখা যে কোন বই দেখতে পারেন। আপনি যখন এটি শিখে যাবেন এবং এ ব্যাপারে অভিজ্ঞ হয়ে উঠবেন তখন খুব সহজেই আপনি যে কারো সাথে কথা শুরু করতে পারবেন। অপরিচিত কারো সাথে কয়েক মিনিটের কথা আপনাকে সারা জীবনের বন্ধু পেতেও সাহায্য করতে পারে। ৭। আপনি আপনার অভ্যাসের ব্যাপারে কথা বলতে পারেন। তাছাড়া আপনার পছন্দের কোন খেলা বা সিনেমা নিয়েও কথা শুরু করতে পারেন। বিনা পরিশ্রমেই এমন অনেক কিছু পাবেন যা নিয়ে আপনি কথা চালিয়ে যেতে পারেন। ৮। তাকে কথা বলার সুযোগ দিন। বলা থেকে শোনাটা বেশি জরুরী। অন্যকে বলার সুযোগ দেয়ার মাধ্যমে অন্যের ব্যাক্তিত্ব, পছন্দ-অপছন্দ সম্পর্কে জানলে আপনাকে তার আরো ভালো লেগে যেতে পারে। উপরোক্ত যকোন উপায়ে আপনি মেয়েটির সাথে কথা বলুন। আর বন্ধুত্ব গড়ে তুলুন। বন্ধুত্ব চালিয়ে যান। হুট করে প্রপোজ করে বসবেন না। এতে করে রিলেশানে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তারপর একটা বিশেষ দিনে (তার জন্মদিনে/ভালোবাসা দিবসে) কোন ভালো জায়গায় গিয়ে আপনার মনের কথাটি বলে দিন।
জিনিষ টা প্রাক্টিক্যালি বোঝাতে পারলে মনে হয় ভাল হয়।সেই সুবিধার্থে এই ভিডিও টি দেখুন। কিভাবে অপরিচিত মেয়ে পটাতে হয় - https://youtu.be/6ayx3D6cBOo
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy