আন্ডার প্যান্ট পরলে কি শরীরে কোন ক্ষতি হতে পারে?

একজন ছেলের পক্ষে প্রতিদিন 10 ঘন্টা বা তার চেয়ে বেশি সময় ধরে আন্ডার প্যান্ট পরে থাকলে কি কোন সমস্যা হতে পারে শরীরে ? বিজ্ঞান কি বলে। আর হ্যাঁ একজন মেয়ে যদি ২৪ ঘন্টা ব্রা পরে থাকে তাহলে কি কোন সমস্যা হতে পারে ?
6120 views

2 Answers

খুব টাইট রাবার জাতীয় আন্ডার প্যান্ট পরা ঠিক নয় ।দুই উরু ও রানের সংযোগস্থল ছোলে যায় ।বিশেষত ফুটবল খেললে এরূপ হয় ।আমি ভূক্তভোগী ।তাই খোলাখুলি বলে ফেললাম ।

6120 views Answered

লন্ডনের হুইটিংটন হসপিটাল এবং দ্য হার্লে স্ট্রিট ডার্মাটোলজি ক্লিনিকের ডার্মাটোলজিস্ট কনসালটেন্ট অ্যাডাম ফ্রেইডম্যান বলেছেন, কুঁচকি থেকে শুরু করে শুক্রাশয়ের অ্যালার্জি এবং ব্যাথার কারণ হতে পারে আন্ডারওয়্যার। কুঁচকির অ্যালার্জিকে সাধারণত ‘জক ইচ’ নামে পরিচিত।‘জক ইচ’ সাধারণত ফাংগাল ইনফেকশনের কারণে হয়ে থাকে। গ্রীষ্মেই এর প্রাদুর্ভাব বেশি দেখা দেয়। কারণ তখন একদিকে ঘাম হয়, অপরদিকে কাজের সুবাদে দীর্ঘক্ষণ পুরুষকে প্যান্ট পরে থাকতে হয়। অ্যাডাম বলেন, এ ধরণের সমস্যা থেকে বাঁচতে আন্ডারওয়্যারের মতো আঁটসাঁট পোশাক পরিহার করে এমন প্যান্ট এবং আন্ডার-প্যান্ট ব্যবহার করা উচিত, যা ঘাম শোষন করে।

6120 views Answered

Related Questions

Next steps