খিলাফত শেষ হয়েছে আজ কত বছর?

পবিত্র কোরআনে কোন সূরায় খিলাফত সম্পর্কে বলা আছে এবং কি বলা আছে???
2980 views

2 Answers

ইসলামের চতুর্থ খলিফা হযরত আলি রাঃ এর মৃত্যুর পর খিলাফত শেষ হয় ! কারন তার মৃত্যুর পরে মুসলমানদের মধ্যে নেতৃত্ব নিয়ে দাঙ্গা শুরু হয় ! খিলাফত শেষ হয় প্রায় ১৩৫০ বছর পুর্বে !

2980 views Answered

খুলাফায়ে রাশেদা রাসুলুল্লাহ সঃ এর পরে চার খলিফা মৃত্যুর পর শেষ হয়। এরপর শুরু হয় বংশিয় খিলাফত। যেমন আব্বাসি, উমাইয়া, উসমানি ইইত্যাদি। এটা শুরু হয় প্রায় ৫০ হিজরি সনের কাছাকাছি। শেষ হয় ১৯২৪ সালে তুরষ্কের উসমানি খিলাফত ধ্বংসের মাধ্যমে। কুর'আনের আয়াত-"তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, আল্লাহ তাদেরকে ওয়াদা দিয়েছেন যে, তাদেরকে অবশ্যই পৃথিবীতে খিলাফত (শাসনকর্তৃত্ব) দান করবেন। যেমন তিনি শাসনকতৃত্ব দান করেছেন তাদের পূর্ববতীদেরকে এবং তিনি অবশ্যই সুদৃঢ় করবেন তাদের ধর্মকে, যা তিনি তাদের জন্যে পছন্দ করেছেন এবং তাদের ভয়-ভীতির পরিবর্তে অবশ্যই তাদেরকে শান্তি দান করবেন। তারা আমার এবাদত করবে এবং আমার সাথে কাউকে শরীক করবে না। এরপর যারা অকৃতজ্ঞ হবে, তারাই অবাধ্য।" -সুরা নূর, আয়াত ৫৫। 

2980 views Answered

Related Questions

Next steps