সম্পর্ক ব্রেক আপ হলে কি আর জোড়া লাগেনা?
মেয়েটিকে আমি অনেক ভালবাসি এবং মেয়েটিও আমাকে তার জীবনের চেয়ে বেশি ভালবাসত ৷ কিন্তু আমি মেয়েটির সাথে প্রায়ই সামান্য বিষয় নিয়ে অনেক খারাপ ব্যাবহার করতাম,সে হয়তো মন খারাপ করতো কিন্তু আমাকে বুঝতে দিত না,আমিও বোঝার চেষ্টা করিনি ৷ তারপর মেয়েটি আমাকে অনেক বুঝিয়ে অনুরোধ করে বলতো যে,আমি এর আগে অন্য কোন মেয়ের সাথে প্রেম করেছিলাম নাকি?এমন কথাও বলেছিল যে তোমার কোন ঘটনা থাকলে আমাকে বল,আমি কিছুই মনে করব না তোমাকে একটুও কম ভালবাসব না ৷ কিন্তু অনেক চাপা মেরে ঢেকে রেখেছি ৷ অনেকদিন জানার চেষ্টা করেছিল কিন্তু আমি কোনদিন বলিনি ৷ আজ থেকে ১৮ দিন আগে আমার সব গোপন কথা জেনেছে ৷ তারপর আমি স্বীকার করেছি ৷ কিন্তু মেয়েটি আর সম্পর্ক রাখতে চাইছে না ৷ এজন্য আমি অনেক অনেক বার ক্ষমা চেয়েছি আর একটা সুযোগ চেয়েছি কিন্তু লাভ হয়নি ৷ ওই মেয়ের কথা হল তুই আমার সাথে এতদিন অনেক খারাপ ব্যাবহার করেছিস,বিশ্বাসঘাতকতা করেছিস তাই আমি তোকে আবার সুযোগ দিয়ে দ্বিতীয় ভুল করব না ৷ আমি মেয়েটিকে অনেক কষ্ট দিয়েছি, আমার সাথে আর যোগাযোগ করছে না ৷ এখন আমি কি করব?আমিতো মেয়েটিকে অনেক ভালবাসি, বিয়ে করতে চাই ৷ সে কি আমাকে আর মেনে নিতে পারবে না?
3256 views
1 Answers
কথায় বলে মেয়েদের বুক ফাটে তো মুখ খোলে না। মেয়েদের মন অতি সহজ সরল, এরা একটু সত্যিকারের ভালবাসার পরশ পেলে হাজারো অভিমান ভুলে যায়। সত্য কখনও চাপা থাকে না একদিন না একদিন প্রকাশ পাবে। আর যখন প্রকাশ পায় তার ফল হয় ভয়ংকর। এখন এমন কিছু ভাল কাজ, ভাল ব্যবহার করেন যেন সে বুঝতে পারে আপনার অনেক পরিবর্তন হয়েছে। দেখবেন আপনার প্রতি মুগ্ধ হয়ে পুনরায় ফিরে আসবে।
3256 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy