আমি জানি যে হস্তমৈথুন হারাম|আমি অনেক আগে তওবা করেছি যে আল্লাহ আমাকে মাফ করে দাও আর করব না|কিন্তু এক মাস বা দুই মাস অন্তর একবার বা দুই বার এটা আবার আমি করে ফেলি|এখন আল্লাহ কি আমায় আবার মাফ করবে তো?
2681 views

2 Answers

আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন। তবে আপনি খুবই জঘন্য কাজ করছেন। এটা থেকে আপনাকে দৃঢ় ভাবে তওবা করতে হবে।

2681 views

গুপ্ত অভ্যাস হাত বা অন্য কিছুর মাধ্যমে বীর্যপাত, স্বমৈথুন বা হস্ত মৈথুন করা কিতাব, সুন্নাহ ও সুস্থ বিবেকের নির্দেশ মতে হারাম। আপনি হস্তমৈথুন করে সীমালঙ্ঘঙ্কারী বলে বিবেচিত হয়েছেন। এটাতেও বড় গুনাহে লিপ্ত হয়েছেন।

উক্ত গুনাহের জন্য উলামা সম্প্রদায়ের উক্তি এই যে, প্রত্যেক পাপ থেকে তওবা করা ওয়াজিব তথা অবশ্য-কর্তব্য। তওবা কবুলের জন্য তিনটি শর্ত রয়েছে।

  • ১। পাপ সম্পূর্ণরূপে বর্জন করতে হবে।
  • ২। পাপে লিপ্ত হওয়ার জন্য অনুতপ্ত ও লজ্জিত হতে হবে।
  • ৩। ঐ পাপ আগামীতে দ্বিতীয়বার না করার দৃঢ় সঙ্কল্প করতে হবে।

সুতরাং যদি এর মধ্যে একটি শর্তও লুপ্ত হয়, তাহলে সেই তওবা বিশুদ্ধ হবে না। তওবা ওয়াজিব হওয়ার ব্যাপারে কুরআন ও হাদীসে প্রচুর প্রমাণ রয়েছে এবং এ ব্যাপারে উম্মতের ঐকমত্যও বিদ্যমান।

আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ! তোমরা সকলে আল্লাহর কাছে তওবা (প্রত্যাবর্তন) কর, যাতে তোমরা সফলকাম হতে পার। (সূরা নূরঃ ৩১ আয়াত) অর্থাৎ তোমরা নিজেদের প্রতিপালকের নিকট (পাপের জন্য) ক্ষমা প্রার্থনা কর, অতঃপর তাঁর কাছে তওবা (প্রত্যাবর্তন) কর। (সূরা হূদঃ ৩)।

তিনি আরো বলেছেন, অর্থাৎ হে ঈমানদারগণ! তোমরা আল্লাহর নিকট তওবা কর বিশুদ্ধ তওবা। (সূরা তাহরীমঃ ৮)।

অতএবঃ তওবার মধ্যে অটল না থাকতে পারলে খাস দিলে পুনরায় তাওবা করতে হয়। আপনি তওবা ইস্তেগফার করুন! আর এটাই হচ্ছে মুক্তির পথ। আল্লাহ ক্ষমা করবেন।

2681 views

Related Questions