তওবা করি কিন্তু পরে আবার গুনাহ করে ফেলি|কি করব?
4 Answers
এতে আপনার তওবা গুনা সংঘটিত হওয়ার পর পরই করতে হবে।তা হতে হবে মন থেকে। তওবা করলে যদি গুনার দিকে মন আকৃষ্ট না হয় তবে মনে করেন আপনার তওবা কবুল হয়েছে। যদিও আপনি শয়তানের ধোকায় আবার গুনাহটি করে ফেলেন। আর আল্লাহর কাছে হেদায়েত চান আল্লাহ আপনাকে কবুল করুক। আমিন।
কোন মানুষই ভুলের ঊর্ধ্বে নয়। তবে সে ব্যক্তিই উত্তম যে ভুল করার পর তওবা করে। আমাদের সবারই ত্রুটি-বিচ্যুতি রয়েছে। কখনও মুখ ফসকে মুখের দ্বারা গুনাহ হয়েছে। অসাক্ষাতে কারও সমালোচনা করেছি, কাউকে গালি দিয়েছি, কখনো অন্যায়ভাবে অন্যের সম্পদের প্রতি হাত বাড়িয়েছি, কখনও এমন জিনিসের দিকে তাকিয়েছি যাতে আল্লাহ অসন্তুষ্ট হন। এভাবে কত ধরণের গুনাহর কাজ আমরা করেছি! এজন্যই দয়াময় আল্লাহ তায়ালা বান্দাদের উপর তওবা করা অপরিহার্য করে দিয়েছেন। তিনি বলেছেন, ﻭَﺗُﻮﺑُﻮﺍ ﺇِﻟَﻰ ﺍﻟﻠَّﻪِ ﺟَﻤِﻴﻌﺎً ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟْﻤُﺆْﻣِﻨُﻮﻥَ ﻟَﻌَﻠَّﻜُﻢْ ﺗُﻔْﻠِﺤُﻮﻥَ “হে মুমিনগণ, তোমরা সকলে আল্লাহর নিকট তওবা কর। যাতে তোমরা সফলতা লাভ করতে পার।” তিনি আরও বলেছেন, ﺗُﻮﺑُﻮﺍ ﺇِﻟَﻰ ﺍﻟﻠَّﻪِ ﺗَﻮْﺑَﺔً ﻧَﺼُﻮﺣًﺎ “তোমরা আল্লাহর নিকট আন্তরিকভাবে তওবা কর।” সুতরাং প্রতিটি পাপের জন্য বান্দার তওবা করা অপরিহার্য। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর খাদেম আবু হামযা আনাস বিন মালিক রা. বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ﺍﻟﻠَّﻪُ ﺃَﻓْﺮَﺡُ ﺑِﺘَﻮْﺑَﺔِ ﻋَﺒْﺪِﻩِ ﻣِﻦْ ﺃَﺣَﺪِﻛُﻢْ ﺳَﻘَﻂَ ﻋَﻠَﻰ ﺑَﻌِﻴﺮِﻩِ ، ﻭَﻗَﺪْ ﺃَﺿَﻠَّﻪُ ﻓِﻰ ﺃَﺭْﺽِ ﻓَﻼَﺓٍ “কোনও লোক বিজন মরু প্রান্তরে উট হারিয়ে যাবার পর পুনরায় তা ফেরত পেলে যে পরিমাণ আনন্দে উদ্বেলিত হয় মহান আল্লাহ বান্দার তওবাতে তার চেয়েও বেশি আনন্দিত হন।
আপনার ক্ষমা প্রার্থনার যে অনুভতি সেটাই মহান আল্লাহ তাআালার দরবারে বেশি পছন্দনীয়। শয়তান মানুষকে দিয়ে পাপকাজ করাবে কিন্তু বান্দা যখন নিজের পাপের বিষয়টা উপলব্ধি করে অনুতপ্ত হয় এবং ক্ষমা চাই তখন আল্লাহ তাআলা ভীষণ আনন্দিত হন।- সহীহ বুখারী: হাদীস নং ৬৩০৯, সহীহ মুসলিম: হাদীস নং ২৭৪৭।
পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেন:
فَمَن تَابَ مِن بَعْدِ ظُلْمِهِ وَأَصْلَحَ فَإِنَّ اللّهَ يَتُوبُ عَلَيْهِ إِنَّ اللّهَ غَفُورٌ رَّحِيمٌ
অতঃপর যে তওবা করে স্বীয় অত্যাচারের পর এবং সংশোধিত হয়, নিশ্চয় আল্লাহ তার তওবা কবুল করেন। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। [সূরা মায়িাদা: আয়াত- ৩৯]
হাদীস শরীফে রাসূল কারীম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন:
عن أبي عبيدة بن عبد الله عن أبيه قال قال رسثول الله صلى الله عليه و سلم : التائب من الذنب كمن لا ذنب له .
(একনিষ্ঠ হৃদয়ে) গুনাহ থেকে তাওবাকারী কেমন যেন তার কোন গুনাহই নেই। - সুনানে ইবনে মাজা: হাদীস নং ৪২৫০। এবং হাদীসটি সহীহ।
তওবা করার পর পুনরায় গুনাহে লিপ্ত হওয়া খুবই আশঙ্কাজনক ব্যাপার। আপনার এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসা উচিত। এজন্য আপনাকে যেটা করতে হবে তাহলো, যতবারই গুনাহ হয়ে যায় ততবারই তওবা করতে থাকুন। খাঁটি মনে তওবা করলে দেখবেন একসময় অবশ্যই আপনার তওবা গ্রহণ করা হবে এবং আপনি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন। আল্লাহ আপনাকে আমাকে খাঁটি মনে তওবা করার তাওফীক দান করুন।