আমার একেক সময়ে একেকজনকে ভালোলাগে, এটা কি আমার চারিত্রিক সমস্যা?
একেক সময়ে আমার একেক জনের প্রতি ভালোলাগা তৈরি হয়। তাদের কথা শুনতে এবং তাদের সাথে কথা বলতে ভালো লাগে। এটা অবশ্যই এমনটা নয় যেমনটা ছেলেরা একটা মেয়েকে নিয়ে চিন্তা করে। ভালোলাগাটুকু স্পর্শের বাহিরে। এতে কি আমার চারিত্রিক সমস্যা প্রতিফলিত হয়? আমি তো কারও সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছি না, শুধু কথা বলছি বা একসাথে ঘুরছি। এতেও কি আমার চরিত্রের অবনতির প্রকাশ পাচ্ছে?
2957 views
1 Answers
আপনি যদি কারও সাথে কোনো প্রকার ফ্রড না করেন তাহলে কাউকে ভালোবাসা বা কারও প্রতি ভালোলাগা কখনই খারাপ না। ভালোবাসা বা ভালোলাগা হল পবিত্র একটি বিষয় যদিনা সেটি কারও কোনো ক্ষতি করে। আর এতে আপনার চারিত্রিক সমস্যা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। মানুষের মন সহজাত প্রবণতা থেকেই ভালোলাগার জন্ম দেয়। এটি কখনই পাপ না।
2957 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy