1 Answers
বিকেএসপি প্রতি ডিসেম্বরে নতুন ভর্তি নিতে সার্কুলার দেয়। বক্সিং, সুইমিং, জিমন্যাস্টিক্স এ ভর্তি নেয় ক্লাশ ফোর থেকে সেভেন লেভেলে। বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, শ্যুটিং,টেনিসে ৭ম শ্রেণিতে ভর্তি নেয়। সার্কুলার দেওয়ার পর আবেদন করতে হয়। প্রথম দফায় ফিটনেস টেষ্ট হয়। এতে টিকলে পড়ে চুড়ান্ত পরীক্ষার জন্য বিকেএসপিতেই সপ্তাহদুয়েক থাকতে হয়। এই সময়ে যে খেলার জন্য আবেদন করেছে, আবেদনকারী সেই খেলায় কতটা ফিট এবং যোগ্য তা পরীক্ষা করা হয়। চশমা থাকলে অনেক খেলাতেই বাদ দিয়ে দেয়। হাইট, স্বাস্থ্য সবই ইম্পর্টেন্ট। http://www.bksp-bd.org/contact-us.php
4799 views
Answered