1 Answers

Dr. MD. Mamunur Rashid
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমডি ( গ্যাস্টোএন্টারোলজি) রেসিডেন্ট বিএমইউ, ঢাকা, মেডিকেল অফিসার (সাবেক), ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী, প্রভাষক, নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ(সাবেক), জিপি (মেডিসিন) অভিজ্ঞ (মেডিসিন, লিভার এবং গ্যাস্ট্রোএন্টারোলজি)

ডিম্বাশয় থেকে নিষিক্ত ডিম্বাণু জরায়ুর ভেতরে প্রবেশ করে এবং ভ্রুণ বিকাশ লাভ করে। দুই শতাংশ ক্ষেত্রে এ প্রক্রিয়া জরায়ুর বাইরে ঘটে। ডিম্বনালি, ডিম্বাশয় বা জরায়ুর আশপাশে গর্ভসঞ্চার হলে তাকে মেডিক্যাল ভাষায় একটোপিক প্রেগন্যান্সি বলে। গর্ভাবস্থার বড় বিপদ হল হঠাৎ ডিম্বনালি ফেটে গিয়ে পেটের ভেতরে তীব্র রক্তক্ষরণ হতে পারে। একটোপিক প্রেগন্যান্সি সময়মতো একটোপিক প্রেগন্যান্সি নির্ণয় এবং এর চিকিৎসা করা না হলে মায়ের মৃত্যু ঘটাও অস্বাভাবিক নয়। একটেপিক পেগন্যান্সি কেন হয় তা নির্দিষ্টভাবে বলা কঠিন, তবে এ বিষয়ে বিভিন্ন ব্যাখ্যা আছে। ডিম্বনালির মধ্যে যদি কোনো প্রতিবন্ধকতা থাকে তবে এমন হতে পারে। কোনো নারীর একবার একটোপিক প্রেগন্যান্সি হলে তা ভবিষ্যতে হওয়ার আশংকা থাকে। গর্ভপাত করা হয়েছে এমন মহিলাদের এ ধরনের গর্ভসঞ্চারের আশংকা বেশি। এন্ডোমেট্রিওসিস, বিভিন্ন ধরনের সংক্রমণ, ধূমপান, গর্ভধারণের উদ্দেশ্যে ওষুধ গ্রহণ ইত্যাদি কারণে এ ধরনের অস্বাভাবিক গর্ভসঞ্চারের ঘটনা ঘটতে পারে।

3186 views Answered

Related Questions

Next steps