2 Answers
সকাল কিংবা সন্ধ্যায় মিসওয়াক করা। দেখুন : সহীহ বুখারী ১/২৫৮-২৫৯; মুসান্নাফ আবদুর রাযযাক ৪/২০০; মুসান্নাফ ইবনে আবী শায়বা ৬/১৭৩ শীতলতা লাভের জন্য মাথা, দেহে পানি ঢালা। আবু বকর ইবনে আবদুর রহমান থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন রোযা অবস্তায় বাইরে বের হলেন। যখন ‘আরাজ’ নামক স্থানে পৌঁছলেন তখন রোযা তাঁর জন্য কষ্টকর হয়ে দাড়াল। ফলে তিনি মাথায় পানি ঢেলেছিলেন।-মুসান্নাফ আবদুর রাযযাক ৪/২০৬ সুরমা ব্যবহার করা।
★ যেসব কারণে রোজা ভঙ্গও হয় না, মাকরুহও হয় না ★ ১. চোখে সুরমা লাগালে । ২. শরীরে তেল মালিশ করলে । ৩. অনিচ্ছাকৃতভাবে অল্প বমি হলে । ৪. থুথু গিলে ফেললে তবে মুখে থুথু জমা করে গিলে ফেলা যাবেনা। ৫. দাঁতে আটকে থাকা ছোলা পরিমাণের কম কোন খাদ্যকণা গিলে ফেললে। ৬. মেছওয়াক করলে । ৭. কানের ভিতর পানি ঢুকলে । ৮. অনিচ্ছাকৃতভাবে ধুলাবালি, মশা, মাছি বা ধূয়া গলার মধ্যে গেলে। ৯. স্বপ্নদোষ হলে। ১০. ভুলবশত পানাহার বা স্ত্রী সঙ্গম করলে। ১১. গোসল করলে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy