রোযা থেকে ভূল করে কিছু খেলে কি রোযা ভেঙ্গে যাবে?

Dr. MD. Mamunur Rashid
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমডি ( গ্যাস্টোএন্টারোলজি) রেসিডেন্ট বিএমইউ, ঢাকা, মেডিকেল অফিসার (সাবেক), ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী, প্রভাষক, নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ(সাবেক), জিপি (মেডিসিন) অভিজ্ঞ (মেডিসিন, লিভার এবং গ্যাস্ট্রোএন্টারোলজি)
3360 views

1 Answers

যদি কেউ অনিচ্ছাকৃতভাবে পানাহার করে, ভুলে খাওয়া দাওয়া করে তার সিয়াম ভাঙ্গবে না। আর রমযান মাসের প্রথম দিকে ভুলটা অনেকেই করে ফেলে, লোকজন অনেক সময় ভুল করে পানি খেয়ে ফেলে আবার খাবারও খেয়ে ফেলে। তাহলে প্রথম কয়েকটা দিন লোকজনের এরকম হতে পারে যে মনের ভুলে খাবার খেয়ে ফেললো অথবা হয়তো পানিও খেয়ে ফেললো। এখন কেউ অনিচ্ছাকৃতভাবে থবা ধরেন ভুলে গিয়ে যদি কিছু খায় বা পান করে তাহলে সিয়াম ভাঙ্গবে না। মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া ছাল্লাম) বলেছেন (সহীহ বুখারী, সিয়াম অধ্যায়, হাদীস নং ১৯৩৩) “ যদি কোনো লোক অনিচ্ছাকৃতভাবে পানাহার করে সে সিয়াম সম্পন্ন করে, সে যেটা খেয়েছে বা পান করেছে সেটা আল্লাহ তায়ালার পক্ষ থেকে” রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া ছাল্লাম) বলেছেনঃ “আল্লাহ তায়ালা আমার উম্মতকে ক্ষমা করে দিবেন যদি তারা ভুলে যায়, ভুল করে অথবা যদি জোর করে কিছু করানো হয়"। (ইবনে মাজাহ, খন্ড-৩, হাদীস ২০৪৩)

3360 views Answered

Related Questions

Next steps