1 Answers
'সুদ' আরবীতে যাকে বলা হয় 'আল রিবা' আক্ষরিক অর্থঃ হচ্ছে 'অতিরিক্ত' বা 'বেশী'। প্রায়োগিক দিক থেকে ইসলামে 'সুদ' বলতে বুঝায় সেই আয় যা কোন প্রকার পরিশ্রম ছাড়া অর্জিত হয় বা অতিরিক্ত আয় যা কোন প্রকার ব্যয় বা বিনিময় ছাড়া অর্জিত হয়। সহি হাদিসে বলা হয়েছে অর্থঃ ের বিনিময়ে অতিরিক্ত অর্থঃ ই সুদ। পবিত্র কোরআর মজিদের সুরা বাকারার ২৭৫ নং আয়াতে আল্লাহপাক বলছেনঃ "যারা সুদ খায়, তারা কিয়ামতে দন্ডায়মান হবে, যেভাবে দন্ডায়মান হয় ঐ ব্যক্তি, যাকে শয়তান আসর করে মোহাবিষ্ট করে দেয়। তাদের এ অবস্থার কারণ এই যে, তারা বলেছেঃ ক্রয়-বিক্রয় ও তো সুদ নেয়ারই মত! অথচ আল্লা’হ তা’আলা ক্রয়-বিক্রয় বৈধ করেছেন এবং সুদ হারাম করেছেন। অতঃপর যার কাছে তার পালনকর্তার পক্ষ থেকে উপদেশ এসেছে এবং সে বিরত হয়েছে, পূর্বে যা হয়ে গেছে, তা তার। তার ব্যাপার আল্লাহর উপর নির্ভরশীল। আর যারা পুনরায় সুদ নেয়, তারাই দোযখে যাবে। তারা সেখানে চিরকাল অবস্থান করবে।" আবার ২৭৬ নং আয়াতে আল্লাহপাক বলছেনঃ "আল্লাহ তা’আলা সুদকে নিশ্চিহ্ন করেন এবং দান খয়রাতকে বর্ধিত করেন। আল্লাহ পছন্দ করেন না কোন অবিশ্বাসী পাপীকে।"
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy