সুদ কাকে বলে?

6315 views

2 Answers

ঋণদাতা ঋণগ্রহীতার নিকট থেকে ঋণমূলধন ব্যবহারের জন্য নির্দিষ্ট সময়ান্তে আসলের অতিরিক্ত যে অর্থ গ্রহণ করে তাকে সুদ বলে। অর্থাৎ সুদ হলো মূলধন ব্যবহারের দাম। বিভিন্ন অর্থনীতিবিদের দৃষ্টিতে সুদ- অধ্যাপক মার্শালের মতো, “সুদ হচ্ছে ভবিষ্যত ভোগের জন্য প্রতীক্ষার পুরস্কার।” অধ্যাপক লর্ড কেইন্স বলেন, “কোন নির্দিষ্ট সময়ের জন্য নগদ অর্থ হাতছাড়া করার পারিতোষিক হলো সুদ।” অধ্যাপক সিনিয়র বলেন, “সুদ হলো বর্তমান ভোগ বিরতির পুরস্কার।” উপরের সংজ্ঞার আলোকে বলা যায় যে, ঋণগ্রহীতার দিক হতে সুদ হলো উৎপাদন ক্ষমতার পারিতোষিক। আবার ঋণদাতার দিক হতে সুদ হলো অপেক্ষার পারিতোষিক। সুতরাং বলা যায়, মূলধন ব্যবহারের জন্য মূলধনের মালিককে যে পারিতোষিক দেয়া হয়, তাই সুদ।

6315 views Answered

মূলধনের বাইরে ঋণের অতিরিক্ত অংশকে সুদ বলে।

6315 views Answered

Related Questions

সুদ কি তার ফল?
1 Answers 2978 Views

Next steps