1 Answers
আমে খুব উচ্চ পরিমাণে সুগার, ক্যালোরি, এবং কার্বোহাইড্রেট বিদ্যমান, যা কিনা ডায়াবেটিক রোগীদের জন্য ঝুঁকিপুর্ণ। আর তাছাড়া অতিরিক্ত ক্যালোরি থাকার কারণে, আম খেলে ওজন বেড়ে যাওয়ার একটা সম্ভবনা থাকে। তাই ডায়াবেটিক রোগী এবং যারা পরিমিত ডায়েটে আছেন তাদের জন্য পাকা আম খাওয়ার প্রতি কিছু নিষেধাজ্ঞা রয়েছে। তবে ঐ যে বলেছি জনপ্রিয় ফল, চাইলেই কি আর এর লোভ সামলান যায়? তাই যাদের অতিরিক্ত ক্যালরি গ্রহণ করা নিষেধ তারা আম খাবেন, তবে পরিমিত পরিমাণে। সেক্ষেত্রে ডায়েট চার্টের কম্বিনেশনে কিছু পরিবর্তন আনতে হবে। রেগুলার খাবারের তালিকায় কিছু হাই ক্যালোরিযুক্ত খাবার কম খাবেন এবং তার বদলে আম খেতে পারেন। আম হল "medium-glycemic" খাদ্য, যা রক্তে সুগার এবং ইনস্যুলিন লেভেলকে কিছুটা বাড়িয়ে দিতে পারে। তাই আপনার খাবারে "low-glycemic" খাদ্যবস্তু, যেমনঃ রুটি, ডাল, সবজি, আলু ইত্যাদির সাথে কম্বিনেশন করে পরিমানমত আম খেতে পারেন_ আম খেতে পারেন আপনার মূল খাদ্য হিসেবে_ মূল খাদ্য খাওয়ার পর অতিরিক্ত খারাব হিসেবে নয়।__ এসব সাবধানতা শুধুমাত্র যাদের রক্তে সুগার লেভেলের তারতম্যের সমস্যা আছে, এবং ওজন বেড়ে যাওয়ার সমস্যা আছে তাদের জন্য। যদি এসব সমস্যা আপনার না থেকে থাকে তবে খেতে পারেন আম যত খুশি। এটি মুলত স্বাস্থ্যের জন্য বেশ উপকারী একটি ফল। তবে ওজন বেড়ে যেতে পারে একটু_ তাতে কী! বছরে একবারই তো হয় এই আম খাওয়ার উৎসব~~ তবে হ্যাঁ_ খুব চেষ্টা করবেন ফরমালিনমুক্ত আম খাওয়ার~~ ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy